Travel: বর্ষায় আরও সুন্দরী হয় এই পাহাড়, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন পাশের রাজ্যের এই অফবিট লোকেশনে
রুদ্র রূপ ধরেছে বর্ষা। বাড়ির বাইরে পা রাখবেন কোথায়? পাহাড়ে ধস, উত্তাল সমুদ্র। জঙ্গলে প্রবেশ নিষেধ। এখন উপায় কি। বর্ষা মানেই কিন্তু সব জঙ্গল বন্ধ নয়। তাই ইচ্ছে থাকলেই উপায় হয়। বাঙালির পায়ের তলায় যখন শর্ষে তখন প্রকৃতি যাই হোক না কেন বেড়াতে তো যেতেই হবে।
এই বর্ষাতেও কিন্তু অনেক জায়গাই পসরা সাজিয়ে রয়েছে পর্যটকদের। যেমন বাংলার পাশের রাজ্য ওড়িশা আরও সুন্দর হয়ে ওঠে বর্ষায়। সেখানে শুধু যে পুরী রয়েছে তা নয়। ওড়িশার আনাচে চানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য সুন্দর সব জায়গা। তারমধ্যে একটি খান্দাধার নেচার ক্যাম্প।

প্রকৃতি যেন বর্ষার সব সৌন্দর্য এখানে উজার করে দিয়েছে। দিগন্ত বিস্তৃত পাহাড়, সুউচ্চ ঝরনা। কোনটা ছেড়ে কোনটা দেখি এমন দশা হবে। অথচ কলকাতা থেকে খুব একটা দূরে নয় কিন্তু জায়গাটি। বর্ষা যতই বাধা তৈরি করুক ঘুরু ঘুরু মন ঠিক বেরিয়ে পড়বেই। বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন তাহলে।
এক ছুটে চলে আসু ওড়িশার এই প্রকৃতির কোলে। ওড়িশার আদিবাসী অধ্যুষিত জেলা কেওনঝড়। যাঁরা বাংলা বইটই পড়তে ভালোবাসেন তাঁরা কেওনঝড়ের আদিবাসীদের কথা খুব ভালকরেই জানেন। আর যেখানে আদিবাসীদের বাস সেখানে প্রকৃতির অগাধ সৌন্দর্য থাকবেই। ঠিক সেরকমটাই এই খান্দাধার নেচার ক্যাম্প। সবুজ বৃষ্টিভেজা পাহাড়ের গায়ে গা লাগিয়ে উড়ে যাচ্ছে মেঘ। সে এক অমোঘ দৃশ্য যা চাক্ষুস না করলে বোঝা যায় না।
শুধুকি সবুজ পাহাড়ে মেঘের খেলা। ঝরনার কথা বাদ দিলে চলবে কেন। দেশের উচ্চতম ঝরনাগুলির মধ্যে ১২ তম জায়গায় রয়েছে এই খান্দধার জলপ্রপাত। ২২৪ ফুট উচ্চতা থেকে সেটি সজোরে মাটিতে এসে পড়ছে। খান্দাধার জায়গাটির নামের একটি অর্থ আছে। ওড়িয়ায় খান্দা মানে তরোবারি বা তলোয়ার আর ধার বা ধারা অর্থাৎ জলপ্রপাত। তরোবারির মতোই তীক্ষ্মতা নিয়ে জলের ধারা মাটিতে এসে পড়ছে বলে এই নাম করা হয়েছে।
খান্দাধার জলপ্রপাতের কাছেই রয়েছে গৌড়িয়া জলপ্রপাত। খান্দাধার থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে তার অবস্থান। খান্দাধার থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে টেন্সা ভ্যালি। যার সৌন্দর্য আলাদা করে বলতে হবে না। খান্দাধারে থাকার জন্য ওড়িশা সরকারের নেটার ক্যাম্প রয়েছে। ছোট ছোট কটেজে থাকার ব্যবস্থা। ঘুম থেকে উঠে যে দৃশ্য সেখান থেকে দেখতে পাবেন তা ভাষায় প্রকাশ করা কঠিন।
যতদূর চোখ যায় কেবল সবুজ। সাসা হিলটপ থেকে যে দৃশ্য দেখা যায় সেটা অসাধারণ। বাইকে করেও এই সময় অনেকে বেড়িয়ে পড়েন। এখন পর্যটন মানচিত্রে নতুন ধারার পর্যটনও দেখতে পাওয়া যায়। যাঁরা বাইকার্স। বাইকে করে পাহাড় থেকে সমতল চষে বেড়ায় যাঁরা। বাইকে করে খান্দাধার নেচার্স ক্যাম্প যাঁরা ঘুরতে আসবেন তাঁদের কাছে প্রকৃতি আরও সুন্দরভাবে ধরা দেবে।












Click it and Unblock the Notifications