Travel: কালিম্পংয়ের কাছে একেবারে অচেনা জায়গা ইয়াং মাকুম, এখানে এলে দু'দিনেই ফ্রেশ হয়ে যাবেন
কালিম্পং তো সকলেই েচনেন। গিয়েছেনও বহুবার। দার্জিলিং গিয়েছেন কালিম্পং যাননি এমন পর্যটক খুব কমই রয়েছেন। হয় কালিম্পং হয়ে কোথাও বেড়াতে যান না হলে দার্জিলিং থেকে ফেরার পথে কালিম্পং হয়ে ফেরেন। কালিম্পংয় যে সুন্দর জায়গা তাতে কোনও সন্দেহ েনই।
কিন্তু কালিম্পংেয়র কাছেই রয়েছে একাধিক অফবিট লোকেশন। তারমধ্যে একটা ইয়াং মাকুম, পর্যটন মানচিত্রে এখনও জায়গা পায়নি এই জায়গাটি। একেবারেই আনকোরা একটি জায়গা। এই ইয়াং মাকুম আসতে হলে কালিম্পং থেকে যে পথ পানবুর দিকে গিয়েছে সেপথে যেতে হবে।

তবে পানবু গেলে হবে না পানবুর আগেই বেঁকে িগয়েছে একটি রাস্তা। সেখান দিয়ে বেশ কিছুটা গেলে পৌঁছে যাওয়া যাবে এই নতুন পর্যটন ডেস্টিনেশন ইয়াং মাকুমে। খুব বেশি পর্যটক এই জয়গার কথা জােনন না। লাভা দাঁড়া থেকে এগিয়ে গেলেই সেখানে পৌঁছে যাওয়া যায়। খুব বেশি ঠান্ডা এখানে এখন নেই। রাতের দিকে গরম পোশাক গায়ে দিলেই হয়। ঝকঝকে আকাশে রোেদর তেজ গায়ে লাগবে।

এই ইয়াং মাকুম থেকে কালিম্পং আর কাঞ্চনজঙ্ঘাকে একসঙ্গে দেখা যায়। পরিষ্কার আকাশে চকমক করে পাহাড়। অসাধারণ লাগে দেখতে। একেবারেই এচেনা জায়গা এখানে। সেরকম কোনও হোম স্টে নেই। তাই আগে থেকে হোম স্টে বুক করে যাওয়াই ভাল। তাড়াতাড়ি আর দেরি না করে বেড়িয়ে আসুন সেখান থেকে। দুদিন থাকলেই মন ভাল হয়ে যাবে।












Click it and Unblock the Notifications