Travel:দার্জিলিং তো অনেকবার গিয়েছেন কখনও কি এই জঙ্গলে রাত কাটিয়েছেন?
দার্জিলিংয়ের কাছেই রয়েছে সেই জঙ্গল। অনেকেই জানেন না সেই জায়গার কথা। পাহাড়ের কোলে একেবারে জঙ্গলের স্বাদ। ডুয়ার্সে জঙ্গলে অনেকেই কাটিয়েছেন। কিন্তু দার্জিলিংয়ের কাছে জঙ্গলে পাহাড়ের মধ্যে থাকার অ্যাডবেঞ্চার অনেকেই উপভোগ করেন নি।
এবারে দার্জিলিংয়ে এলে চলে আসুন সেই সঙ্গলে। যার নাম মাজুয়া। সিঙ্গালীলার কাছে রয়েছে এই জঙ্গল। জঙ্গলের ভেতরে ছোট ছোট কাঠের কটেজ করে রাখা হয়েছে। সেখানে পর্যটকদের থাকার ব্যবস্থা করেছে বনদফতর। এই জঙ্গলের এলে মনে হবে হলিউডের সিনেমায় দেখা কোনও জঙ্গলে চলে এসেছেন।

চারিদিকে বড় বড় পাইনের গাছ। ঢালু জমি। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। সারাদিন তার বয়ে যাওয়ার শব্দ শোনা যায়। চিন্তা নেই এখানে সবসময় বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায়। পাহাড়ি জঙ্গলের মাঝে হলেও পাওয়ার ব্যাকআপের সব বন্দোবস্ত এখানে রয়েছে। কাঠের কটেজের বারান্দায় বসে দিন কাটিয়ে দেওয়া যায়।
সেই সকালে থেকে বিকেল গড়িয়ে যাবে এই সব কাঠের কটেজের বারান্দায় বসে। একেক সময়ে জঙ্গলের একাকটা সৌন্দর্য উপভোগ করা যায়। পায়ে পায়ে জঙ্গলে হেঁটে ঘুরে দেখুন চারপাশটা। হিমালয়ান পাইনের গন্ধে মন মেজায় দুটোই ভাল হয়ে যাবে। পাহাড়ি খরস্রোতা নদীর উপর দিয়ে একটি সেতুও রয়েছে। সেলফি-রিল তোলার সেরা জায়হা এটি তাতে কোনও সন্দেহ নেই।

রাতের সময় জঙ্গলের আরেক রূপ। অন্ধকারের মধ্যে ঝিঁ ঝিঁ পোকার ডাক। বাইরে নিকশ কালো অন্ধকার। এখানে কিন্তু পাহাড়ের রাতের সৌন্দর্য এক নয়। কারণ এখানে জঙ্গল এতোটাই যে দূরেরক পাহাড়ের আলো ঝলমল দৃশ্য এখানে দেখা যায় না। একেবারে নিকশ কালো অন্ধকারে গা ঢুবিয়ে কাটিয়ে দিন একটা দিন।












Click it and Unblock the Notifications