Travel: বর্ষা শুরু হয়ে গিয়েছে পাহাড়ে, ঘুরে আসুন এই অফবিট লোকেশনে
বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিভেজা পাহাড়, পাইন গাছের জঙ্গল দেখতে কেমন হয় জানেন। এই সুযোগে ঘুরে আসুন এই অফবিট লোকেশনে। দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের জামুনি একেবারে অফবিট একটি লোকেশন। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝে একটি ছোট্ট গ্রাম।
বর্ষার বৃষ্টিতে সেই সবুজ আরও সবুজ হয়ে ওঠে। পাহাড়ের খাঁজ দিয়ে বয়ে গিয়েছে ছোট রঙ্গিত নদী। চারিদিকে এতোাটই স্তব্ধতা যে কান পাতলেই ঝিঁঝিপোকার ডাক শোনা যায়। তার সঙ্গে নদীর বয়ে যাওয়ার শব্দ। পাখির ডাক তো রয়েইছে। এমন মনোরকম পরিবেশে নানা ধরনের রং বেরংয়ের পাখি দেখা যায়। অনেক পাখির নাম জানেন না সকলে এমন পাখিও রয়েছে।

দার্জিলিং থেকে বেশি দূরে নয় জামুনি। মাত্র আধঘণ্টার মধ্যে জামুনি পৌঁছে যাওয়া যায়। কাজেই দার্জিলিংয়ের ভিড় যাদের পছন্দ নয় তাঁেদর জন্য কিন্তু এই জায়গাটি আদর্শ হতে পারে। কারণ এখান থেকে সাইড সিইং হিসেবে দখে নিতে পারবেন দার্জিলিং। এই জামুনির আরেকটি আকর্ষণীয় বিষয় হল হ্যাঙ্গিং ব্রিজ।
জামুনির মতো আরেকটি অচেনা ছোট্ট গ্রাম রয়েছে এখানে। তার নাম ঝেঁপি। বিজনবাড়ি থেকে মাত্র ৯ কিলোমিটার দূরেই ঝেপি। ঝেপি খোলা নদীর পাড়েই রয়েছে এই গ্রামটি। ঠিক যেমনটা ক্যানভাসে আঁকা হয়। পাহাড়ের ধাপ কেটে এখানে চাষ করেন গ্রামবাসীরা। সেই ধাপ চাষও দেখতে অসাধারণ সুন্দর। তার সঙ্গে পাইনের জঙ্গল।
এখান থেকে কাঞ্জনজঙ্ঘার অপরূপ শোভা উপভোগ করা যায়। পাইন গাছে ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যায় তুষার শুভ্র শঙ্গ। এনজেপি থেকে জামুনি আসতে ৩ ঘণ্টা মতো সময় লাগে। শেয়ার গাড়িতেও আসা যায়। বিজন বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের পথ জামুনি। চাইলে ট্রেক করও যেতে পারেন। আবার বিজন বাড়ি থেকে ঝেপির দূরত্ব ৯ কিলোমিটার। চাইলে হোমস্টে থেকেও গাড়ি পেয়ে যাবেন।












Click it and Unblock the Notifications