Travel: রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে আপনি অযোধ্যা যাবেন? কোথায় থাকবেন কীভাবে যাবেন, জানুন
উত্তরপ্রদেশের অযোধ্যা কিন্তু এখন জনপ্রিয় ও পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। তাছাড়া এটি ভগবান রামের জন্মস্থান। তাছাড়া রামলালার মন্দিরের জন্য এই জায়গাটি কিন্তু বেশ বিশ্ব বিখ্যাত হয়ে উঠেছে। চলতি বছর রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। যে কারণে সেজে উঠেছে অযোধ্যা।
দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ অযোধ্যার রাম মন্দির দর্শনে আসেন। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর চলতি বছরের জানুয়ারি মাসে আপনি যদি অযোধ্যায় আসতে চান ও রাম মন্দির দেখতে চান, তাহলে খুব কম বাজেটে এখানে কিন্তু ঘুরতে পারবেন। তাই রামলালার মন্দিরে কীভাবে আসবেন, জানুন।

- ট্রেন খরচ
যদি আপনি রেলপথেও অযোধ্যাতে ঘুরতে আসতে চান তাও পারবেন। অযোধ্যা জংশন থেকে খুব সহজেই আপনি কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন। তাছাড়া দিল্লি থেকে আপনি কিন্তু ফৈজাবাদ এক্সপ্রেস, কাশী বিশ্বনাথ এক্সপ্রেসে করে আসতে পারেন। আবার লখনউ থেকে ইন্টারসিটি এক্সপ্রেসেও আপনি আসতে পারবেন। টিকিটের খরচ পড়বে ৩০০ থেকে ৭০০ টাকা।
- বাস খরচ
যদি আপনি বাসে অযোধ্যায় ঘুরতে আসতে চান তাহলেও কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন। যেমন আপনি যদি মনে করেন খুব কম টাকায় রামলালার মন্দির দর্শন করতে আসবেন, তাও পারবেন। লখনউ, বেনারস ও প্রয়াগরাজ থেকে সরাসরি বাসে আপনি মন্দির পৌঁছাতে পারবেন। যেখানে আপনার ভাড়া লাগবে ১৫০ টাকা থেকে ৫০০ টাকা।
- বিমান খরচ
আপনি যদি মনে করেন যে বাস কিংবা ট্রেনে না এসে, আপনি বিমানে আসবেন, তাও পারেন। তবে এখানে খরচ কিন্তু একটু বেশি হবে আপনার। অযোধ্যার নিকটতম বিমানবন্দরই হল মঙ্গল পান্ডে বিমানবন্দর। আপনি লখনউ বিমানবন্দর থেকে অযোধ্যা যেতে পারেন। যার দূরত্ব প্রায় ১৩৪ কিমি। এখানকার ফ্লাইটের ভাড়া ২ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে আপনার খুব সহজেই এখানে পৌঁছে যাবেন।
- থাকার ব্যবস্থা
অযোধ্যাতে খুব কম খরচেই আপনি থাকতে পারবেন। তাহলে খুব সামান্য বাজেটেই এখানে অনেক ধর্মশালা রয়েছে। যেখানে ঘর ভাড়া ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে আপনি পাবেন। আপনি আপনার বাজেটের মধ্যেই হোটেল পাবেন, দাম হয়তো পড়বে ৮০০ থেকে ১৫০০ টাকা। আপনি অনলাইনে বুক করতে পারেন। আবার আপনি অফলাইনে আপনি কিন্তু এসেও এখানে বুক করতে পারেন।
- খাওয়া দাওয়া
অযোধ্যায় কিন্তু একদম নিরামিষ খাবার পাওয়া যায়। রাস্তার পাশে অনেক ধাবা রয়েছে, তাছাড়াও রয়েছে ছোট রেস্তোরাঁ। যেখানে থালি হিসেবে খাবার পাওয়া যায়। ১০০ থেকে ২০০ টাকার মধ্যেও আপনি কিন্তু নিরামিষ খাবার খেতে পারবেন। আর তাছাড়াও মালপোয়া, পুরি, সবজির মতন নানারকম স্থানীয় প্রসাদেরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে।
- কখন করবেন মন্দির দর্শন
রামলালার মন্দির দর্শনের জন্য সকাল ৭ টা থেকে কিন্তু মন্দিরের গেট খোলা হয়। দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকে। তারপর আপনি ২ টো থেকে ৭ টা পর্যন্ত মন্দির দর্শন করতে পারবেন। যদি আপনি সকাল সকাল আসেন, তাহলে বেশিক্ষণ কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। তবে এখানে এলে আরতি দেখতে একদম ভুলবেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications