Travel: বাঘকে কাছ থেকে দেখতে চান, রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে এই জায়গাগুলিতে ঘুরে আসুন

বিশ্বে বাঘের একটি বড় অংশ কিন্তু আমাদের দেশেই রয়েছে। যা আমরা প্রায় কমবেশি সকলেই জানি। ভারতে মোট ৫৩টি বাঘ সংরক্ষণাগার রয়েছে। আর যা দেখার বিশ্বব্যাপী মানুষ কিন্তু ভারতে আসেন। আর আপনি দেশের মানুষ হয়ে এখনও কি এই জায়গাগুলোতে যাননি?

তাছাড়াও বাঘকে যদি খুব কাছ থেকে দেখার ইচ্ছা থাকে আপনার, তাছাড়াও রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে একবার হলেও ভারতের এই জায়গাগুলোতে ঘুরে আসুন আপনি। তাছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুন।

Tiger

  • রাজস্থানের রণথম্ভোর

রাজস্থানের রণথম্ভোর ভারতের বৃহত্তম বাঘের অভয়ারণ্যগুলির মধ্যে একটি। এটি রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায় অবস্থিত। এটি ঘন বনের জন্য এই জায়গাটি কিন্তু অত্যন্ত পরিচিত। যদি আপনার বাঘ দেখার সম্ভাবনা প্রবল থাকে তাহলে এখানে ঘুরে আসতে পারেন। বাঘ ছাড়াও অনেক ধরনের পাখি ও হরিণ দেখতে পাবেন আপনি। আর এখানকার সাফারি অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে।

  • উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান

এই জাতীয় উদ্যান ভারতের প্রাচীনতম একটি উদ্যান। এটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। এই পার্কটি বাঘ ও হাতির জন্য বিখ্যাত। বাঘ দেখার জন্য এখানে সাফারি করে থাকেন সবাই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। রামগঙ্গা নদীর তীরে বাঘের দেখা পাওয়া যায়।

  • মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান

মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের মারিয়া জেলায় অবস্থিত। এটি বাঘ দেখার সেরা জায়গাগুলির মধ্যে একটি। এখানে আপনি বাঘ দেখতে পাবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ। ঘন পাহাড়ে বাঘ দেখার একটা চমৎকার পরিবেশ থাকে। এখানকার রোমাঞ্চকর পরিবেশে মুগ্ধ হবেন আপনিও। বাঘ দেখার ইচ্ছা থাকলে অবশ্যই আপনি এখানে একবার আসবেন।

  • মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান

কানহা মধ্যপ্রদেশের মন্ডলা ও বালাঘাট জেলা জুড়ে অবস্থিত। এটি বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। যা কানহা টাইগার রিজার্ভ নামেও পরিচিত। হরিণ, চিতাবাঘ, বন্য কুকুরকে দেখা যায়। যা প্রকৃতি প্রেমীদের জন্য অত্যন্ত ভালো একটি জায়গা।

  • সুন্দরবন

সুন্দরবনের নাম আমরা সকলেই জানি। এটি কিন্তু বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে গেলে অবশ্যই রয়েল বেঙ্গল টাইগার দেখা পেতে পারেন। সুন্দরবনে বাঘ দেখার জন্য আপনি নৌকাতে চড়তে পারেন, মুগ্ধ হবেন। তাছাড়াও কুমির, ডলফিন ও নানান প্রজাতির পাখিও আপনি দেখতে পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+