Travel: জানুয়ারিতে তুষারপাত উপভোগ করতে কম বাজেটে ঘুরে আসুন দেশের এই জায়গাগুলিতে
শীতকাল মানে ঘুরতে যাওয়ার মাস। তাছাড়া শীতকালেও কিন্তু তুষারপাত দেখতে অনেকেই ভীষণ পছন্দ করেন। জানুয়ারি মাসে আপনি যদি ঘুরতে যেতে চান ও চুটিয়ে তুষারপাত উপভোগ করতে চান তা আবার তাও আবার কম খরচে, তাহলে চিন্তা নেই এই জায়গাগুলিতে আপনিও কিন্তু ঘুরতে যেতে পারেন।
এখানে খুব কম খরচে আপনি ঘুরতে পারবেন। মাত্র ৫০০০ টাকা বাজেট রেখে আপনি ভারতের এই সুন্দর এই জায়গায় গুলিতে ভ্রমণ করতে পারবেন। যেখানে খাবারও অনেক কম দামে পাবেন। তাহলে জেনে নিন সেই জায়গাগুলি কোথায়?

- আউলি
উত্তরাখণ্ডের আউলির হিল স্টেশনে তুষারপাত দেখার জন্য অসাধারণ একটি জায়গা। এখানে গেলে অবশ্যই স্কিইং করবেন। জানুয়ারিতে এখানে প্রচুর তুষারপাত হয়। যে কারণে প্রচুর মানুষ এখানে আসেন । তাছাড়া এক হাজার টাকার মধ্যে আপনার এখানে ঘোরা হয়ে যাবে। এখানে এসে আপনি হোমস্টে করতে পারবেন। খুব কম খরচে খাওয়া দাওয়া করতে পারবেন। সেই সঙ্গে চুটিয়ে জীবনসঙ্গীর সঙ্গে সঙ্গে কিন্তু তুষারপাত উপভোগ করতে পারবেন আপনি। তাই জানুয়ারিতে দেরি না করেই এই জায়গাগুলিতে ঘুরে আসুন আপনিও।
- চোপতা হিল স্টেশন
চোপতা হিল স্টেশন উত্তরাখণ্ডে অবস্থিত। এই হিল স্টেশনের নাম সকলেই জানেন। এই জায়গায়কে এক কথায় বলা হয় মিনি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা পূরণ করতে পারে আপনার এই হিল স্টেশনটি। এখানে জানুয়ারি মাসে প্রচুর তুষারপাত হয়। এখানে গেলে অবশ্যই তাবুতে থাকবেন। এখানে আপনার সঙ্গীর সঙ্গে সঙ্গে একটু রোমান্টিক সময় আপনি কাটাতে পারবেন।
- মানালি
মানালি হিমালয় প্রদেশের অত্যন্ত জনপ্রিয় হিলস্টেশন। কম বাজেটকে মাথায় রেখে আপনিও কিন্তু জানুয়ারিতে ঘুরতে পারেন এই মানালি। এখানে এই মাসে প্রচুর তুষারপাত হয়। দিল্লি থেকে আসতে গেলে আপনি কিন্তু বাসে আসতে পারবেন। আপনি ৫ হাজার টাকা মাথায় রেখে যদি ঘুরতে পারেন, তা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এখানে অনেক ধাবা রয়েছে। যেখানকার খাবারও অসাধারণ । খুব কম খরচে কিন্তু আপনি খেতে পারবেন।
- সিমলা
সিমলা দেশের অন্যতম জনপ্রিয় এবং অসাধারণ একটি হিল স্টেশন। হিমাচল প্রদেশে অবস্থিত এই জায়গা। প্রায় প্রতি মাসেই কিন্তু তুষারপাত হয়। বিশেষত জানুয়ারি মাসের সবথেকে বেশি তুষারপাত দেখা দেয়। আর এখানে অনেক দামি হোটেল রয়েছে। এখানে পরিবহন কিন্তু অত্যন্ত সস্তার। এখানে আগে থেকে গাড়ি বুক করা যায়। অনলাইনে বুক করতে পারেন আবার, কিন্তু অফলাইনও বুক করা যায়।












Click it and Unblock the Notifications