Travel: এবার মহা শিবরাত্রিতে আপনি বিশ্বনাথের দর্শন করতে বেনারস যাবেন? তাহলে মানুন এগুলি

মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। আর হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। এদিন সকলেই ভোলেবাবার বিশেষ পুজোর আয়োজন করেন। কারণ এদিনের শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হবে।

প্রতি বছর দেশজুড়ে এই বিশেষ দিনে শিবের পুজো করে থাকেন। অনেকেই এদিনে শিব ঠাকুরের মন্দিরে যান। আমাদের দেশে ১২ টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে উত্তরপ্রদেশের বেনারসের শিবের মন্দির। যা কাশী বিশ্বনাথের মন্দির নামে পরিচিত। আবার কাশী বিশ্বনাথের মন্দির বিশ্বেশ্বর মন্দির নামেও পরিচিত। তাই মহা শিবরাত্রিতে আপনি যদি বেনারসে ভোলেবাবার দর্শন করতে যান, তাহলে অবশ্যই এই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে। জানেন কী কী মানবেন।

varanasi

  • এই নিয়ম মানুন

মহা শিবরাত্রিতে এই মন্দিরে গেলে আগে থেকেই আপনাকে মন্দিরের নিয়ম, প্রোটোকল, ট্রাফিক সম্পর্কে সবকিছু আগে থেকে জেনে নিতে হবে।

  • নির্দেশাবলী

এখানে স্থানীয় প্রশাসন কর্তৃক অনেক কিছু নিয়ম, নির্দেশাবলী জারি করা থাকে এই সময়, তাই সেগুলো আগে থেকে জেনে নিলে আপনি যখন ঘুরতে যাবেন তখন কোনও অসুবিধায় পড়বেন না।

  • এগুলি বুক করে রাখুন

এখানে মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়, তাই এই সময় আপনি যদি যান তাহলে আগে থেকেই কিন্তু ট্রেন, বাস, হোটেল সবকিছু বুক করে রাখবেন। যাতে বেনারসে পৌঁছে আপনার কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

  • শিবের পুজো

এই দিন এখানে যেহেতু প্রচুর ভিড় হয়, সেই ক্ষেত্রে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। আর তাছাড়া এখানে আপনি রাত পর্যন্ত শিবের পুজো দিতে পারবেন।

  • গর্ভগৃহ

এখানে অনেক ভক্তদের সমাগম হয়, সেই ক্ষেত্রে গর্ভগৃহে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে।

  • নিরাপত্তা

মন্দির প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সুবিধার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়, তাই নিয়মাবলী অনুসরণ করে আপনি যদি এখানে যান, তাহলে আপনাকে কিন্তু একদমই অসুবিধার মধ্যে পড়তে হবে না।

  • আরতির সময় পরিবর্তন

শিবরাত্রির সময় কিন্তু আরতির সময় পরিবর্তন করা হয়। তাই মন্দিরের দরজা ২৪ ঘন্টা খোলা থাকে। সেদিন সারারাত ধরে মহাদেবের পুজো চলে। সেই সঙ্গে কিন্তু ভক্তরাও এই শিব ঠাকুরকে দর্শন করতে পারেন।

  • লাইন

এখানে এদিন পুজোর জায়গায় কিন্তু অনেক লাইন পড়ে, তিন চার ঘন্টা লাইন পড়ে, তাই সেই সময় হাতে রেখে তবেই কিন্তু পুজো দিতে যাবেন।

  • মাস্ক

এই সময়ে আপনি কিন্তু নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। সেই কারণে মাস্ক ব্যবহার করবেন। স্যানিটাইজার ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন।

  • যানবাহন

মহা শিবরাত্রির সময় এখানে কিন্তু মন্দিরের আশেপাশের যানবাহন রাখা নিষিদ্ধ হয়ে যায়। আলাদা করে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। যেখানে সেখানে আপনি কিন্তু আপনার গাড়ি বা বাইক রাখতে পারবেন না।

  • হাঁটা

মন্দির থেকে দেড় কিলোমিটার আগে আপনাদের পরিবহনে করে আপনি আসবেন তা কিন্তু আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে কিন্তু আপনাকে হেঁটে মন্দিরে আসতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+