Travel: শীতকালে ঘুরতে যাবেন ভাবছেন, সঙ্গে কী কী নিয়ে যেতে হবে, জানেন?
ঘুরতে যেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। তাছাড়া শীতকাল মানেই ঘোরার সময়। আর এই শীতকালে ঘুরতে গেলে কিন্তু অনেক দিকে সতর্কতা অবলম্বন করতে হয়। যদি আপনি শীতকালে ঘুরতে যান তাহলে এই জিনিসগুলি অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে।
না হলে কিন্তু নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। কারণ শীতকালে ঘুরতে গেলে কোন কোন জিনিস নিজের কাছে রাখবেন, জানুন। নাহলেই বিপদ।

- গরম জামা কাপড়
গরম কাপড় বা থর্মাল ইনার, জ্যাকেট ইত্যাদি নিজের কাছে রাখা খুব দরকার। শীতকালের মোটা জামা কাপড় নিজের কাছে রাখতে হয়। সেই সঙ্গে জ্যাকেট, সোয়েটার, মাফলার, গ্লাভস, উলের টুপি ইত্যাদি রাখতে হয়। সেই সঙ্গে থার্মাল ইনারও রাখা খুব দরকার। এতে আপনি নিজেকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারবেন। সেই সঙ্গে যতই পাহাড়ি এলাকায় ঘুরতে যান না কেন, ঠান্ডা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না।
- মেডিকেল কিট
শীতকালে ত্বক যেহেতু শুকিয়ে যেতে থাকে, সেই ক্ষেত্রে নিজের কাছে নানান ধরনের ক্রিম রাখা খুব দরকার। ওষুধ রাখা দরকার। কারণ ঠান্ডা লেগে জ্বর হলে কিংবা হাত, পা কেটে গেলে মেডিকেল কিট যদি সঙ্গে থাকে, তাহলে অসুবিধা হবে না। নিজের এটি নিজের কাছে রাখা উচিত।
- জলের বোতল
থার্মাল জলের বোতল নিজের কাছে রাখুন। যাতে আপনি গরম জল, চা, কফি ইত্যাদি আপনি এতে নিয়ে যেতে পারবেন। ঠান্ডা আবহাওয়া গরম পানীয় খেলে আপনার শরীরে শুধু গরম থাকবে তা নয়, আপনি কিন্তু শক্তিও পাবেন।
- জুতো
শীতকালে ঘুরতে গেলে জুতোর দিকে নজর রাখা বিশেষ দরকার। ঠান্ডা আবহাওয়া মোটা পশমি মোজা পরতে পারেন। সেই সঙ্গে পা গরম থাকবে এমন জুতো পরবেন। এতে কিন্তু আপনার পায়ে সহজে ঠান্ডা লাগবে না। তাই শীতকালে ঘুরতে গেলেও কোন অসুবিধা হবে না।
- পাওয়ার ব্যাঙ্ক
পোর্টেবল চার্জার ও যেকোনও ইলেকট্রিক ডিভাইসের ব্যাটারি বা পাওয়ার ব্যাঙ্ক নিজের কাছে রাখুন। কারণ যেখানে আপনি ঘুরতে যাবেন, সেখানে চার্জ দেওয়ার জায়গা নাও পেতে পারেন। তাই আপনার কাছে যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনি সেটা খুব সহজেই ফোনের চার্জ শেষ হয়ে গেলে তা দিয়ে কিন্তু আপনি কাজ চালাতে পারবেন। তাই শীতকালে ঘুরতে গেলে অবশ্যই এই জিনিসগুলি সঙ্গে করে নিয়ে যান।












Click it and Unblock the Notifications