Travel: বাজেটে পাহাড় ভ্রমণ করতে চান, গরমের ছুটিতে চলে আসুন এই পাগল করা লোকেশনে
গরমের ছুটিকে কম খরচে পাহাড় যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য রইল এক অফবিট লোকেশনের খবর। খুব বেশি দূরে নয় দার্জিলিং থেকে। এপ্রিলের মাঝামাঝি থেকে পাহাড়ে কিন্তু একটু গরম অনুভূত হচ্ছে। অবশ্যই সেটা আমাদের দক্ষিণবঙ্গের মতো নয়। তবে পাহাড়বাসীর কাছে সেটা গরম।
তাতে কি ৪০ ডিগ্রি তো নেই। কাজেই গরমের ছুটির সেরা ডেস্টিনেশন যে পাহাড় ছাড়া আর কিছু হতে পারে না সেটা আমাদের মতো দক্ষিণবঙ্গের তাপপ্রবাহে দিন যাপন করা বাসিন্দারা খুব ভাল করেই বোঝেন এবং জানেন। বাইরের পারা ৪০ ছাড়িয়ে ৪৫ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যা আগে কখনও দেখেনি কলকাতা।

এই গরম থেকে বাঁচতে গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের একেবারে অচেনা ডেস্টিনেশন হোমদারায়। রেলিংয়ের কাছেই এই জায়গাটি। জনবসতি খুব একটা নেই। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। দূরে দূরে ছোট ছোট পাহাড়ি বাড়ি। আর তার মধ্যেই ছোট হোমস্টে। একেবারে পাহাড়ের মানুষের মতো কটা দিন যদি কাটিয়ে আসতে চান তাহলে এর থেকে সেরা ডেস্টিনেশন হতে পারে না।
এই পাহাড়ি গ্রামের আরেকটি বিশেষত্ব হল পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ। যেটা রেলিংয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকেও পাওয়া যায় না। অথচ এখানে তেমন পর্যটকদের আনাগোনা নেই। কাজেই নিরিবিলিতে এখানে কাটিয়ে নিয়ে পারবেন বেশ কয়েকটা দিন। হোমস্টের শান্ত পরিবেশ বেশি ভাল। গ্রামের মানুষরা সকাল থেকে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ব্রেকফাস্ট সেরে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ুন সাহেবি ভাষায় যাকে বলা হয় ভিলেজ ওয়াক।
গ্রামের মাঝে মাঝেই রয়েছে একাধিক ভিউ পয়েন্ট। শান্ত পরিবেশে সেই ভিউ পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। তার সঙ্গে কাঞ্চন জঙ্ঘার ভিউ। যাঁরা হুড়ো হুড়ি করে ঘুরতে পছন্দ করছেন না তাঁরা এখানে কটা দিন কাটিয়ে যান অসাধারণ লাগবে। কাজের চাপ অনেকটাই কেটে যাবে। তারসঙ্গে পাহাড়ি খানাপিনায় রসনাতৃপ্তি। সবটাই অরগ্যানিক ফুড। কাজেই মনোরকম পরিবেশে মন ভরে থাকা প্রাণ ভরে খাওয়া সবটাই অসাধারণ।












Click it and Unblock the Notifications