Travel: লক্ষ তারা যেন ঝিকমিক করছে, দার্জিলিংয়ের এই রূপ দেখতে চলে আসুন এই অফবিট লোকেশনে
দার্জিলিংয়ে না গিয়েও দার্জিলিং দেখা যায়। সেই দার্জিলিংয়ের সৌন্দর্য একেবারেই অন্যরকম। দূরের পাহাড় থেকে কেমন লাগে দার্জিলিং শহরকে দেখতে কখনও দেখেছেন কি। না দেখে থাকলে এক্ষুনি ব্যাগ গুছিয়ে এখানে চলে আসুন। বা যাঁরা গরমের ছুটির প্ল্যান করছেন তাঁরা এখানে চলে আসুন
সিকিমের একেবারে অচেনা লোকেশন হাট্টাবান। হিলে বার্সে যাওয়ার পথে পড়ে এই হাট্টাবান গ্রাম। এখানে এখন বসন্ত বিরাজ করছে। চারিদিকে রডোডেনড্রনের সমাহার। ফুলে ফুলে সেজে উঠেছে পাহাড়ি উপত্যকা। এই হাট্টাবান গ্রামে এলে দার্জিলিংয়ের অসাধারণ ভিউ সেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই তবে সিঙ্গালিলা রেঞ্জ দেখা যায়।

হাট্টাবান সিকিমের এমন একটি জায়গা যেখান থেকে ফিরে আসতে ইচ্ছে করবে না। মনে হবে সারাটা দিন এখানে বসে থাকি। সামনে স্বর্গীয় সৌন্দর্যে ভরা উপত্যকা। আর তার সঙ্গে রডোডেনড্রনের সমাগার। হাজার নাম না জানা পাখির গাডে ভাঙবে ঘুম। সরাদিন শুনতে পাওয়া যায় তাঁদের ডাক। পাহাড়ের এই বসন্তে তাঁরাও যেন নেচে গেয়ে উদযাপনে মগ্ন।
সকালে থেকে সারাদিন চলে মেঘ, কুয়াশা আর রোদ্দুরের লুকোচুরি। মেঘেরা গা ছুঁয়ে চলে যায়। পাহাড়ের আনাচে কানাচে। পাহাড়ি ফুলের মধু খেতে আসে মৌমাছির দল। আর সারাটা দিন হোমস্টের বারান্দায় বসে কাটিয়ে দিতে ইচ্ছে করবে। রাতে সোয়েটার জড়িয়ে বারান্দায় বসে উপভোগ করুন দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য। হাট্টাবানের উল্টোদিকের পাহাড়ই দার্জিলিংয়। সন্ধে নামতেই সেখানে জ্বলে ওঠে অসংখ্য আলো। পাহাড়ের বুকে যেন হাজার তারা জ্বলে উঠেছে।
দার্জিলিয়ের সেই সৌন্দর্য দুচোখ ভরে নিয়ে আর আসতে ইচ্ছে করবে না সেখান থেকে। শীতকালে এখানে আবার বরফ পরে। সেসময় আবার অন্য রকমের সৌন্দর্য এই হাট্টাবানে। কাজেই গরমে যাঁরা পাহাড়ের বসন্ত উপভোগ করতে চান দার্জিলিংকে আরও সুন্দর করে দেখতে চান তাঁদের এই জায়গায় আসতেই হবে। অসম্ভব সুন্দর এখানকার সৌন্দর্য।












Click it and Unblock the Notifications