Travel: সিমলা-মানালি তো অনেকবার দেখেছেন, এবার ঘুরে আসুন গাড়োয়ালের এই সুন্দরী গ্রামে
উত্তরাখণ্ড মানেই সকলে জানেন তীর্থস্থান। হরিদ্বার, হৃষিকেশ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী। কিন্তু তার বাইরেও রয়েছে সুন্দর একটি জায়গা। অনেকেই সেখানকার কথা জানেন না। গাড়োয়াল হিমালয়ের ছোট্ট গ্রাম হরশিল।
অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য। হরসিল গ্রামটি গাড়োয়াল হিমালয়ের ছোট্ট একটা গ্রাম। এখান প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। হিমালয়ের মগ্ধকরা রূপ তার সঙ্গে উপত্যকার সবুজ পাইনের জঙ্গল। তার সঙ্গে ছবির মতো সুন্দর রাস্তা। গঙ্গোত্রী থেকে এর দূরত্ব ৮৫ কিলোমিটার। আর উত্তরকাশী থেকে এলে ৭৫ কিলোমিটার।

পথে মিলবে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। আইডি, ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে প্রবেশ করতে হয় এখানে। জন প্রতি ১৫০ টাকা করে দিতে হয়। চারিদিকে পাইন গাছের জঙ্গল। একেবারে নিশ্চুপ। নিজের পায়ের শব্দও শোনা যায় এখােন। এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন। ট্রেক করে এগিয়ে যেতে হে পাহাড়ের গা বেয়ে।
হরশিল গ্রামে ঢোকার রাস্তাটাও অসাধার। গ্রামের চারপাশে পাইনের জঙ্গল। তার মধ্যে ছোট ছোট হোম স্টে। চারিদিকে আপেলের বাগান। মনে করিয়ে দেবে কাশ্মীরের কথা। আপেল বাগানে ঘুরতে ঘুরতে মন ভাল হয়ে যাবে। হরশিল আপেল চাষের জন্য বিখ্যাত। এখানে ১২০০ কৃষক আপেল চাষ করে। কাশ্মীর-মানালিও হার মেনেছে হরশিলের কাছে।

এই গ্রামের আরেকটি বিশেষত্ব হল এই গ্রাম উত্তরাখণ্ডের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের পুরস্কার পেয়েছে। এই সময় অর্থাৎ অক্টোবর মাসে হরসিল বেড়ানোর সেরা জায়গা। কাজেই আর দেরি না করে চলে আসুন এখানে। অক্টোবর মাসে আপেলে ভরে থাকে গোটা গ্রাম।
এখান থেকে হেলিকপ্টারে কেদারনাথ যাওয়া যায়। আবার হরশিল থেকে দেরাদুনও যাওয়া যায়। এই হরশিলেই নাকি রাজ কাপুরের রাম তেরি গঙ্গা মেয়লির শ্যুটিং হয়েছিল। সেখানে এখনও সেই ছবির পোস্টার দেখা যায়। কাজেই একেবারে অন্যরকম একটা জায়গা।












Click it and Unblock the Notifications