Travel: শীতের মরশুমে শহরে বেড়ানোর নতুন ঠিকানা, পসরা সাজিয়ে বসে রয়েছেন শিল্পীরা

শীতের কলকাতা মানেই মেলা আর এগজিবিশন। সপ্তাহান্তের ছুটি যেন হুশ করে কেটে যায়। গত কয়েকদিন কলকাতায় শুরু হয়ে গিয়েছে রাজ্য হস্তশিল্প মেলা। প্রতিবছরই এই সময় কলকাতায় এই মেলা বসে। এবারও শুরু হয়েছে। চলবে সেই ১৭ ডিসেম্বর পর্যন্ত।

এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন তাঁদের পসরা নিয়ে। এবারও অসেছেন তাঁরা। হাতের কাজের শাড়ি জামাকাপড় থেকে শুরু করে একাধিক জিিনস রয়েছে এই মেলায়। এমনকী হাতের কাজের সব আসবাব পত্রও রয়েছে।

Travel

দুপুর থেকে রাত প্রায় অর্ধেক দিন এখানে কাটিয়ে দেওয়া যায়। শুধু বেড়ানো বা হাতের কাজের জিনিস কেনা কাটা নয় পেটপুজোর বন্দোবস্তও রয়েছে এখানে। হরেক রকম খাবারের স্টল। একেবারে জমজমাট পরিস্থিতি বললে ভুল হবে না। এরকম একটা জায়গায় সপ্তাহে শেষের ছুটি কাটাতে পারলে কেমন হবে। বিশেষ করে সেটা যদি বাড়ির কাছে হয়।

িনউটাউনের ইকোপার্কে এক নম্বর গেটের কাছে বসেছে এই মেলা। বিশাল এলাকা নিয়ে। দুপুর ১২টা থেকে খুলছে দরজা। চলছে রাত ৯টা পর্যন্ত। একেবারে জমজমাট মেলা, সঙ্গে অনুষ্ঠান, খাওয়াদাওয়া কি নেই। ছুটির দিনটা সেখানে কাটিয়ে আসুন বাড়ির সকলকে নিয়ে। পাশে ইকোপার্কও ঘুরে আসতে পারেন। আবার কাছেই রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+