Travel: ছোট্ট পাহাড়ি গ্রাম, সাজানো গোছানো ফুলের মেলা, ছুটিতে কটা দিন কাটিয়ে আসুন গুরদূমে
ছোট্ট সাজানো গোছানো একটা পাহাড়ি গ্রাম। উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রের নতুন সদস্য গুরুদূম। মানেভঞ্জনের মধ্যে পড়ে এটি। গুরুদূম কিন্তু অসাধারণ একটি জায়গা। যদিও সান্দাকফু রুটে দুটি গুরদূম রয়েছে। একটি ট্রেক করে যেতে হয়। আরেকটিতে গাড়ি যায়।
মানেভঞ্জনের এই গুরদূম হয় সেই জায়গা যেটি সদ্য উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। দার্জিলিং শহর থেকে মাত্র ২ ঘণ্টার মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং ট্যাক্সিস্ট্যান্ড থেকে রিজার্ভ এবং শেয়ার গাড়ি উভয় পাওয়া যায়। কাজেই যেতে খুব একটা বেশি খরচ হবে না।

গুরদূমে এক বার পা রাখলে প্রেমে পড়ে যাবেন। বড় রাস্তা থেকে কিছুটা হেঁটে গ্রামে প্রবেশ করতে হবে। সেখানে পৌঁছনোর পর হাঁটার কষ্ট ভুলে যাবেন এতোটাই সুন্দর গ্রাম এই গুরদূম। ছোট ছোট দু একটা হোমস্টে রয়েছে। খুব বেশি হোমস্টে এখানে নেই। কাজেই আগে থেকে বুক করে আসাই ভাল।
সামনে উজ্জ্বল কাঞ্জনজঙ্ঘার ভিউ আর হাতে ধোঁয়া ওঠা দার্জিলিং টি। জায়গার প্রেমে পড়তে আপনি বাধ্য। অসাধারণ এখানকার সৌন্দর্য। এখান থেকে ছোট ছোট ট্রেক করার অপশনও রয়েছে। সেই সব জায়গায় যাওয়ার জন্য এই হোমস্টেতেই গাইড পেয়ে যাবেন। গ্রামের বাসিন্দারা হোমস্টে চালানোর পাশাপাশি চাষের কাজ করেন। সেকারণে এখানে যে খাবার আপনারা খাবেন সবটাই গ্রামের জমিতে চাষ করা। কটা দিন কাটিয়ে আসুন এই গ্রামীণ পরিবেশে মন ভাল হয়ে যাবে।












Click it and Unblock the Notifications