Travel: মেলার ভিড় শুরুর আগেই ঘুরে আসুন গঙ্গাসাগরে, ডায়মন্ডহারবার থেকে ছাড়ছে বিশেষ ক্রুজ
পর্যটকদের জন্য সুখবর এবার ক্রুজে করে গঙ্গাসাগর যেতে পারেন। ডায়মন্ড হারবার থেকে শুরু হবে ক্রিুজ পরিষেবা। ইতিমধ্যেই সেই পরিষেবা চালু হয়ে গিয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। তার ভিড় এখনই শুরু হয়ে যাবে।
তার আগেই তাই শুরু হয়ে যাবে মেলায় ভিড়। তার আগে অনেকেই এখন গঙ্গাসাগর বেড়াতে যাচ্ছেন। সারাবছরই এখানে এখন পর্যটকের আনাগোনা দেখা যায়। মেলার ভিড় শুরু হয়ে যাওয়ার আগেই অনেকে গঙ্গাসাগর ঘুরে আসতে চান। এবার গঙ্গাসাগরে পর্যটকদের বড় আকর্ষণ হতে চলেছে এই ক্রুজ পরিষেবা।

রাজ্য সরকার বেসরকারি উদ্যোগের সঙ্গে যৌথভাবে এই ক্রুজ পরিষেবা চালু করেছে। ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত এই বিলাসবহুল ক্রুজ পরিষেবা চলবে। সপ্তাহে সাতদিনই এই প্রমোদ তরীতে সফর করার সুযোগ পাবেন পর্যটকরা। গঙ্গাসাগর মেলাকে টার্গেট করেই আরও তড়িঘড়ি এটি চালু করা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টায় ডায়মন্ড হারবারের ফেরিঘাট থেকে এটি ছাড়বে। আর মেলা শুরু হয়ে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ছাড়বে এই ক্রুজ। অর্থাৎ ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আগে থেকে ছাড়বে। এবং চার ঘণ্টা অন্তর দিনে তিনবার করে চলবে এই পরিষেবা। সবথেকে বড় কথা যাতে সকলেই চড়তে পারেন এই প্রমোদ তরীতে তার জন্য ভাড়াও কম রাখা হয়েছে।
পুরোটই শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্রুজে দুটি ভাগ রয়েছে। প্রিমিয়াম শ্রেণির ভাড়া ৬৫০ টাকা। ইকনমিক ক্লাসের ভাড়া ৫৩০ টাকা। তবে গঙ্গাসাগর মেলার সময় ভাড়া বাড়ানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ক্রুজে যাওয়া আসার টিকিট একসঙ্গে কেটে নিতে পারেন পর্যটকরা। সেক্ষেত্রে বাড়া পড়বে ১৬০০ টাকা। প্রায় সাড়ে তিনঘণ্টা সময় লাগবে সেখােন পৌঁছতে। কাজেই এবারে গঙ্গাসাগরে যদি নতুন কোনও অ্যাডভেঞ্চার করতে চান তাহলে চলে আসুন এই ক্রুজ শিপে।












Click it and Unblock the Notifications