Travel: বর্ষায় দার্জিলিং গিয়েছেন কখনও, বর্ষাস্নাত পাহাড় কেমন হয় দেখে আসুন সপ্তাহান্তের ছুটিতে
গরম মানেই পাহাড়। গরমের ছুটিতে সকলেই পাহাড়ে ভিড় করেন। তার জন্য গোটা গরম কাল যেন পাহাড়ে মেলার মতো পর্যটকরা ভিড় করেছিলেন। কিন্তু বর্ষার পাহাড় কেমন তা কখনও দেখেছেন কি। কেমন লাগে পাহাড়ে বর্ষার বৃষ্টি সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন সেখান থেকে।

উত্তরবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি
দেরিতে হলেও বর্ষা এসেছে দেশে। কেরলে বর্ষা ঢোকার পর সময় মেনেই উত্তরবঙ্গেও বর্ষা ঢুকে গিয়েছে। সেখানে এখন চলছে মেঘ বৃষ্টির খেলা। জলভরা মেঘ ভিজিয়ে দিয়ে যাচ্ছে পাহাড়, নদী, গাছ। গ্রীষ্মের দহনজ্বালা থেকে মুক্তির স্নান করছে পাহাড়, নদী, জঙ্গল। েযন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। গ্রীষ্মের দহনে জ্বলে পুড়ে কাহিল দশায় পৌঁছে গিয়েছিল তারাও।

বর্ষায় পাহাড়
বর্ষায় পাহাড় কেমন হয় দেখেছেন কি কখনও। গরম মানেই পাহাড়ে যান সকলেই। গরমের পাহাড় দেখা নতুন কিছু নয়। কিন্তু বর্ষাকালে পাহাড় দেখেছেন কেউ। এই বর্ষায় পাহাড়ে যেতে পছন্দ করেন না। সকলেই ভাবেন বর্ষা মানেই তো পাহাড়ে ধস, ঘরবন্দি হয়ে বসে থাকা। কাঞ্জনজঙ্ঘা মেঘের আড়ালে মুখ লুকিয়ে থাকবে। কিন্তু বর্ষার যে আলাদা একটা মাধুর্য রয়েছে সেটা অনেকেই জানেন না।

বর্ষা মোহময়ী দার্জিলিং
বর্ষায় মোহময়ী হয়ে ওঠে দার্জিলিং। জলভরা মেঘেরা খেলে বেড়ায় পাহাড়ের গায়ে গায়ে। কখনও এই পাহাড়ে তো কখনও ওই পাহাড়ে। ছাতা মাথায় দিয়ে ম্যালে বসে দেখুন মেঘেদের খেলা। নাই বা দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। সে না হয় বর্ষায় ছুটি নিয়েছে। যেমন আমরা নিই গরমে। এখন বর্ষারানি আর পাহাড়ের রানির রূপে মুগ্ধ হওয়ার পালা। গ্লেনারিজে বসে গরম কফি আর কেক খেতে খেতে বর্ষার আবিরাম ধারা দেখতে দেখতে মুগ্ধ লাগে।

বর্ষায় কোথায় ঘুরবেন
বর্ষায় ধসের ভয় থাকে ঠিকই। কিন্তু এখনও সেরকম ভারী বর্ষণ শুরু হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । তার সঙ্গে একটা হালকা হাওয়া। ছাতা মাথায় দিয়ে বেড়িয়ে পড়লেই হল। পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে ঝিরঝিরে বৃষ্টির ছাঁট গায়ে লাগবে তাতে মন্দ লাগবে । তার সঙ্গে গরম গরম মোমো আর ধোঁয়া ওঠা চিকেন স্যুপ। অসাধারণ লাগবে খেতে। একেবারে জমে যাবে বর্ষা।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications