(ছবি) উত্তরবঙ্গের ডুয়ার্সে ঘুরে তরতাজা হয়ে ফিরুন কয়েকদিনেই

ডুয়ার্সে বহু ধরনের পাখির বাস। এই এলাকা ভূটানে যাওয়ার গেটওয়ে হিসাবে পরিচিত। একনজরে দেখে নেওয়া যাক এই জায়গা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

উত্তরবঙ্গের ডুয়ার্সের একদিক দিয়ে তিস্তা পূর্বে বয়ে গিয়েছে, অন্যদিকে পশ্চিমে বয়ে গিয়েছে সঙ্কোশী নদী। এখানকার চা বাগান, ঘন গহন অরণ্যের মাঝে ছুটে গেলে অ্যাডভেঞ্চারের কোনও খামতি পড়বে না। এছাড়া এখানকার বন্যপ্রাণ দেখতেও বহু পর্যটক ছুটে আসেন। হরিণ, এক শিংওয়ালা গন্ডার, হাতির সংখ্যা ডুয়ার্সে প্রচুর।

গরমে ঘুরে আসুন উত্তর ভারতের সেরা এই হিল স্টেশনগুলিতে

এই অদ্ভুত জায়গাগুলি ভারতে রয়েছে তা আপনি নিশ্চিত জানেন না!

এসব ছাড়াও ডুয়ার্সে বহু ধরনের পাখির বাস। এই এলাকা ভূটানে যাওয়ার গেটওয়ে হিসাবে পরিচিত। একনজরে দেখে নেওয়া যাক এই জায়গা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

কোন সময়ে যাবেন

কোন সময়ে যাবেন

ডুয়ার্সে সারা বছরই যাওয়া যায়। তবে নভেম্বর-ডিসেম্বরে অনেক বেশি মানুষ এখানে ঘুরতে যান। তবে মার্চ থেকে জুন মাসের মধ্যে সময়েও ডুয়ার্স ঘোরার পক্ষে বেশ মনোরম। কারণ গরমের মধ্যে ডুয়ার্সের ঘন সবুজ অরণ্য যেন আরও বেশি করে মন কেড়ে নেয়।

ডুয়ার্সের আনাচে-কানাচে

ডুয়ার্সের আনাচে-কানাচে

এই জায়গাকে ঘিরে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে। ডুয়ার্সের পাশেই রয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা চোখজুড়ানো সুন্দর। এছাড়া চা-বাগান ও অনেক খাল-বিল এখানকার ইকো সিস্টেমকে বাঁচিয়ে রেখেছে। এই এলাকা ভূটানের দখলেই ছিল। তবে ১৮৬৫ সালে ব্রিটিশরা এই জায়গা নিজেদের দখলে নিয়ে ভূটান থেকে আলাদা করে দেয়।

চাঁপমারি ওয়াইন্ডলাইফ

চাঁপমারি ওয়াইন্ডলাইফ

এই অভয়ারণ্যে হাতি, চিতার মতো পশু রয়েছে প্রচুর। এছাড়া এখানকার জীববৈচিত্র্যের কারণেও প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন।

বক্সা ব্যাঘ্র সংরক্ষণ

বক্সা ব্যাঘ্র সংরক্ষণ

১৮৭৯ সালে এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র গড়ে ওঠে। বেঙ্গল টাইগারকে বাঁচানোই এর মূল উদ্দেশ্য ছিল। ৩৯০ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে থাকা অভয়ারণ্যে ঘুরলে বাঘের দেখা আপনি পাবেনই।

গরুমারা ন্যাশনাল পার্ক

গরুমারা ন্যাশনাল পার্ক

ডুয়ার্সে এসে গরুমারা ন্যাশনাল পার্কে যাবেন না এমন পর্যটক বোধহয় খুঁজলে পাওয়া যাবে না। মূর্তি নদীর তীরে অবস্থিত এলাকায় এক শিং গন্ডার, হাতি, বাইসন, ময়ূর, হরিণ সবই দেখতে পাবেন। এখানে জঙ্গল সাফারির সুব্যবস্থা রয়েছে।

লাভা

লাভা

ডুয়ার্সের লাভা একটি সুন্দর দর্শনীয় স্থান। একানকার বৌদ্ধ মনাস্ট্রি অসাধারণ। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যও অসাধারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+