Travel: জানুয়ারি মাসে এই জায়গাগুলিতে একদমই ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন না, কিন্তু কেন, জানুন
শীত পড়লে ঘুরতে যাওয়ার ইচ্ছা সকলেরই বাড়তে থাকে। আর এসময় সকলেই কিন্তু কাছাকাছি ঘুরতে চলে যান। নিজেদের বাজেট মাথায় রেখে সকলে ঘুরতে যান। আবার এই সময় এমন অনেক জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হয়। পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে সকলেরই টান থাকে।
তবে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রচুর তুষারপাত হয়। যে কারণে সেই রাস্তাগুলিতে এত তুষারপাত হয়, সেই জায়গা ঘুরতে যাওয়ার যে পর্যটনস্থান সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আবার ধসও নামে। যে কারণে সেই জায়গাগুলোতে এই জানুয়ারিতে একদমই যাওয়া উচিত নয়। জানুন কোন কোন জায়গা রয়েছে সেই তালিকায়।

- লেহ-লাদাখ
লেহ-লাদাখ ভারতের সবথেকে সুন্দর জায়গা। পাহাড়ী জায়গাগুলির মধ্যে লেহ লাদাখ অন্যতম। জানুয়ারি মাসে বরফ পড়ে এখানে। আর সারা বছরই এখানে ঠান্ডা থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে একদমই এই জায়গায় ঘুরতে যাবেন না। কারণ এখানকার তাপমাত্রা জিরো ডিগ্রিতে নেমে যায়। আর এই সময় এখানে ঘোরা খুব কঠিন হয়ে পড়ে।
জানুয়ারিতে প্রায় -১৫ ডিগ্রিতে সেলসিয়াস চলে যায়। কখনও মাইনাস ৩০ ডিগ্রী সেলসিয়াসে চলে যায়। প্রবল তুষারপাতের কারণে এখানে রাস্তা বন্ধ থাকে। এমনকি অক্সিজেনের অভাব হয়। তাই এসময় যদি আপনি এখানে ঘুরতে আসেন, এখানে আপনার কিন্তু শ্বাসকষ্টের সমস্যা থাকলে বড় বিপদে পড়তে হবে আপনাকে।
- স্পিতি উপত্যকা, হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় ঘুরতে না যাওয়াই ভালো। এই সময় এখানে প্রচুর বরফে পড়ে। এখানকার গ্রাম, রাস্তা প্রায় সময় বরফের ধস নামে। যে কারণে এখানে বিদ্যুতের অভাব হয়। জানুয়ারি মাসে প্রবল ঠান্ডা পড়ে। এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। এখানে মাইনাস -১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে, - ২৫ ডিগ্রীতেও চলে যায়। এই কারণে এখানে এই সময় ঘুরতে না আসাই উচিত।
- উত্তরাখণ্ডের কেদারনাথ
কেদারনাথ চারধামের মধ্যে একটি, তা আমরা সকলেই জানি। তবে শীতে জানুয়ারি মাসে এখানে প্রচুর তুষারপাত হয়। আর কেদারনাথের মন্দির প্রতিবছর নভেম্বর মাসে বন্ধ থাকে, তা আবার এপ্রিল, মে মাসে খোলে। প্রবল তুষার, খারাপ আবহাওয়ার কারণে এই জায়গা বন্ধ থাকে। তাই স্বাস্থ্য পরিষেবার এখানে সমস্যা হয়। জানুয়ারি মাসে এই জায়গায় ঘুরতে আসবেন না।
- অমরনাথ
যদি আপনি জানুয়ারি মাসে জম্মু-কাশ্মীরে অমরনাথ ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু খুব ভুল করবেন। আর অমরনাথে শিব ঠাকুরের দর্শন করতে চান, তাহলে কিন্তু সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। আর এই মাসে ঘুরতে যাওয়া খুব ঝুঁকিপূর্ণ। এখানে যদি আপনাকে ঘুরতে আসতেই হয়, তাহলে জুন থেকে অগাস্ট মাসে আসুন। তাই জানুয়ারি মাসে ভুলেও এই জায়গা গুলিতে ঘুরতে আসবেন না।












Click it and Unblock the Notifications