Travel: ছোট্ট ছুটিতে কোথাও কাছেপিঠে যেতে চাইছেন, ঘুরে আসুন এই অচেনা লোকেশনে

হাতে দু একদিন ছুটি। অথচ পাহাড়ে কোথাও ঘুরতে ইচ্ছে করছে। চিন্তা নেই চলে আসুন এই অচেনা জায়গায়। যেখানে ২ দিন ছুিট থাকলেই ঘুরে নিতে পারবেন। জায়গাটির নাম দোবান ভ্যালি। উত্তরবঙ্গের একেবারে অচেনা জায়গা এই দোবান ভ্যালি।

পাহাড়ের কোলে অসাধারণ একটি জায়গা দোবান ভ্যালি। এখানে যেতে হলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে গ্যাংটক যাওয়ার পথে রংপোয় নেমে পড়তে হবে। সেখান থেকে রোরাথাং যাওয়ার শেয়ার গাড়িতে করে রোরাথাং ব্রিজ পেরিয়ে নেমে পড়ুন। সেখান থেকে হোমস্টের গাড়িতে চলে আসুন এই দোবান ভ্যালিতে। আবার হেঁটেও যেতে পারেন এই দোবান ভ্যালিতে। মেঠো পাহাড়ি রাস্তা যেতে মন্দ লাগবে না।

Doban Vally

দোবান ভ্যালিতে থাকার খুব বেশি জায়গা নেই। একটিই হোমস্টে রয়েছে। সেকারণে আগে থেকে বলে রাখা বা বুকিং করে রাখা জরুরি। ঋষি নদীর উপরে ছোট্ট কাঠের সাঁকো পেরিয়ে যেতে হয় গাড়িতে করে এলে কিন্তু কাঠের সাঁকো পেরোনোর সুযোগ নেই। এই সময় দোবান ভ্যালি যাওয়ার সেরা সময়।

এই সময় নদীতে জলও কম থাকে। একদিকে নদী আর পাহাড়। একেবারে নিঃঝুম একটি জায়গা। চারিদিকে সবুজের মেলা। এখান থেকে কিন্তু কাঞ্জনজঙ্ঘা দেখা যায় না। সবুজ পাহাড়, ঋষি নদী আর নিশ্চুপ প্রকৃতি একাই এখানকার মূল আকর্ষণ। ভোটের ব্যস্ততার মধ্যে ঢুকে পড়ার আগে এই অচেনা জায়গায় ঘুরে আসতে পারেন। এখনও এখানে পর্যটকদের তেমন আনাগোনা হয় না। নিভৃতে নিরিবিলিতে এখানে সময় কাটিয়ে যেকতে পারেন।

এই দোবাং ভ্যালির নামে একটা অর্থ রয়েছে। এই উপত্যকাটি দুটি নদীর মধ্যস্থলে অবস্থিত। একদিয়ে দোবান নদী আরেকদিকে রংপোচু নদী। নদীতে সারাদিন ঘুরে বেড়ােত পারেন। আবার স্নান করেও নিতে পারেন। মাছ ধরারও সুযোগ রয়েছে এখানে। খুব একটা খরচ পড়ে না এখানে ঘুরতে যেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+