Bangkok food street at Kolkata: কলকাতাতেই ব্যাঙ্ককের ছোঁয়া, বেড়ানোর নতুন ডেস্টিনেশন কী হতে চলেছে জেনে নিন
ভোজন বিলাসি বাঙালি। ভালোমন্দ খেতে পারলে আর কিছু চাই না। ভোজন বিলাসি ভ্রমণ প্রিয় বাঙালির জন্য সুখবর। কলকাতাই পাওয়া যাবে ব্যাঙ্ককের ছোঁয়া। খবরটা শুনেই অনেকে শিহরিত হয়ে উঠবেন। আর টাকা পয়সা খরচ করে ব্যাঙ্ককে পাড়ি দিতে হবে না। ব্যাঙ্ককের রসনাতৃপ্তি এবার কলকাতাতে বসেই পাওয়া যাবে।

ভোজন রসিক বাঙালি
ভাল খাবারের গন্ধ পেলেই হল বাঙালি সেখানে হাজির। ভালমন্দ খেতেই পকেট খালি করে ফেলে বাঙালি। বিশ্বের যে প্রান্তেই যান বাঙালি খাবারের খোঁজ ঠিক পাবেন। মাছে-ভাতে বাঙালি বলা হয় ঠিকই কিন্তু বাঙালি এক কথায় সব ভালোমন্দ খাবার খেলেই ভাল বাসে। সে মাছ ভাতই হোক আর অক্টোপাসই হোক বা ইলিশই হোক পর্কই হোক যেখানে ভাল স্বাদ সেখানেই রয়েছে বাঙালি।

ব্যাঙ্ককের খাবারের স্বাদ
বাঙালির বিদেশ সফরের মধ্যে এখন ব্যাঙ্কক এখন বেশ জনপ্রিয়। অনেকেই পাড়ি দিচ্ছেন ব্যাঙ্ককে বিদেশ সফর করতে। তবে এবার আর বাক্স প্যাঁটরা নিয়ে পাসপোর্ট বিমানের টিকিটের ঝুঁকি নিয়ে ব্যাঙ্কক পাড়ি দিতে হবে না। সেখানকার খাবারের স্বাদ মিলবে কলকাতাতেই। এমনই নাকি পরিকল্পনা করে ফেলেছে কেএমসি। কোথায় হচ্ছে সেই ফুড স্ট্রিট অনেকেই জানেন না। জায়গা পছন্দও করে ফেলেছে কেএমসি।

কোথায় হচ্ছে ব্যাঙ্কক ফু়ড স্ট্রিট
ব্যাঙ্ককে স্ট্রিট ফুড খুব জনপ্রিয়। সি ফুড থেকে শুরু করে রকমারি খাবার পাওয়া যায় সেখানে। সেরকমই ফুড স্ট্রিট তৈরি হতে চলেছে কলকাতায়। ধর্মতলায় হবে সেই ফুড স্ট্রিট। নিউ মার্কেটের ঠিক উল্টো দিক থেকে শুরু হবে সেই ফুড স্ট্রিট। শেষ হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউথ গেটে। শুধু তাই নয় মিলেনিয়াম পার্কের সামনেও একটি ফুড হাব গড়ে তোলা হবে। আবার প্রিন্সেপ ঘাট চত্ত্বরেও সেরকম একটা পরিকল্পনা করা হচ্ছে।

কী কী পাওয়া যাবে
নয় নয় করে ৫০ রকমের খাবার মিলবে সেই ফুড স্ট্রিটে। তাতে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব রকমের সময়ের উপযোগী খাবার পাওয়া যাবে। দক্ষ ডিজাইনারদের দিয়ে সেই সব ফুড স্টলের ডিজাইন করা হবে। বিশেষ নজরে রাখা হবে পরিচ্ছন্নতা। সেই সঙ্গে দামও নিয়ন্ত্রণ করা হবে। কমদামে স্ট্রিট ফুড যেমন পাওয়া যায় সেরকম খাবার রাখা হবে। পরিচ্ছন্নতার জন্য হকারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করবে কেএমসি।












Click it and Unblock the Notifications