Travel: মুম্বই-গোয়া ক্রজ সফরের মতো মজা এবার রাজ্যেই, জলপথেই যাওয়া যাবে দীঘা-পুরী, জেনে নিন বিস্তারিত
পর্যটকদের জন্য সুখবর। এবার মুম্বই-গোয়া ক্রুজ সফরের মতো মজা পাওয়া যাবে আমাদের রাজ্যেও। একেবারে অন্যরুটে পৌঁছে যাওয়া যাবে দিঘা-পুরী। দিঘা-পুরী বাঙালির সবচেয়ে প্রিয় পর্যটন কেন্দ্র। সারাবছরই বাঙালি পর্যটকরা ভিড় করেন এখানে।
কিন্তু পর্যটকদের নতুন সুযোগ করে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এবার নাকি জলপথেই দিঘা-পুরী সফর করা যাবে। তাও একেবারে ক্রুজ সার্ভিস। ডায়মন্ড হারবার থেকে ক্রুজ পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। সুনন্দরবনে আগেই এইরকম ক্রুজ পরিষেবা চালু করেছে পর্যটন দফতর।

সেটার সাফল্য দেখার পর এবার দিঘা এবং পুরী রুটেও সেই পরিষেবা চালু করতে চলেছে তারা। ডায়মন্ড হারবার পুরসভা নাকি এমনই পরিকল্পনা করেছে। হুগলী নদীর মোহনা হয়ে উপকূল ধরে সেই ক্রুজ প্রথমে দিঘা তারপর পুরী পৌঁছে যাবে। মাত্র ১ ঘণ্টা ২০ মিনিেটই জলপথে দিঘা পৌঁছতে পারবেন পর্যটকরা।
প্রথম পর্যায়ে দুটি ক্রুজ চালানোর পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে। পিপিই মডেলে চলবে এই পরিষেবা। পর্যটকদের সংখ্যা বাড়লে তারপরে ক্রুজ সার্ভিসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications