Travel: ভোট বাজারে ছুটি নেই, ঘুরে আসুন কলকাতার কাছেই এই নেচারক্যাম্পে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। সাত দফায় ভোট। রাজ্যেও সাত দফায় ভোট। তবে ১৯ এপ্রিল থেকে শুরু হবে। অর্থাৎ ১লা বৈশাখের ছুটিটা পাওয়া যাবে। তাই যাঁরা কাছে পিঠে একবার বেড়িয়ে আসার প্ল্যান করছেন তাঁদের জন্য রইল একেবারে এক অচেনা লোকেশনের হদিশ।

সামনেই ভোট তাই দূরে কোথাও যাওয়ার সম্ভব নয়। কাছে পিছে বেড়াতে হলে চলে আসুন ডেব্রিগড় নেচার পার্কে। ওড়িশার ভেতের লুকিয়ে রয়েছে এই অফবিট লোকেশন। পাহাড়-জঙ্গল-নদী তিনটিই রয়েছে এই জায়গায়। কলকাতা থেকে বেশি দূরেও নয় এই জায়গাটি।

Debrigarh Nature

ডেব্রিগড়ে যেতে হলে সম্বলপুরে আসতে হবে। সেখান থেকে হীরাকুঁদ জলাধারে কাছে যেতে হবে। যাকে এশিয়ার দ্বিতীয় মানব নির্মিত জলাধার। মহানদীর জল আটকে এই জলাধার তৈরি করা হয়েছে। আ এই হিরাকুঁদ জলাধারের একটা অংশেই রয়েছে এই ডেব্রিগড় নেচার ক্যাম্প। যার বিস্তৃতি ৩৫৩ স্কোয়ার কিলোমিটার।

এই জঙ্গলে বাঘ-ভাল্লুক-বাইসন-হরিণ তো রয়েইছে। সেই সঙ্গে রয়েছে হাতিও। অর্থাৎ একেবারে পরিপূর্ণ জঙ্গল এটি। ৪৪ ধরনের পশু রয়েছে এই জঙ্গলে। সেকারণে জঙ্গল সাফািরতে গাড়ি থেকে নামা শাস্তি যোগ্য অপরাধ। জঙ্গলের মধ্যেই বনবাংলোর থাকার ব্যবস্থা রয়েছে। সেকারণে আগে থেকে বুকিং করে নিয়ে হয় ওড়িশা বনদফতরের সাইটে গিয়ে। এখানে একাধিক প্রজাতির পাখির দেখা মেলে।

জঙ্গলের মধ্যে ছোট ছোট কটেজ রয়েছে। আবার বোড সাফারি করার সুযোগও রয়েছে। বনবাংলোর বারান্দায় বসেই অনেক পশুপাখির দেখা মেলে। ময়ুর সাপ তো দেখা যায়ই অনেক নাম না জানা পাখিও দেখা যায়। এই কম্পাউন্ডের মধ্যেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে সানরাইজ এবং সানসেট দেখা যায়। সন্ধেবেলা জঙ্গলের চেহারাটাই পুরো বদলে যায়। জঙ্গলের নিঝুমতা এখান থেকে উপভোগ করতে পারবেন। কপাল ভাল থাকলে বাঘ-ভালুকের দেখাও পেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+