Travel: দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যান করছেন, পাহাড় এখন জমজমাট ফেস্টিভ মুডে

দার্জিলিং মানেই চা। সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জানেন কি পাহাড়ের রানি এখন সেজে উঠেছে উৎসবের আমেজে। সেখানে এখন চলছে মেলো টি ফেস্টিভাল। আগামী ২৪ তারিখ পর্যন্ত দার্জিলিং ম্যালে চলবে এই ফেস্টিভাল।

মূলত পর্যটকদের জন্যই এই উৎসবের আয়োজন। এখানে ৭৫টি ব্যান্ড পারফর্ম করবে। প্রতিিদন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে গানের অনুষ্ঠান। নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভালের আদলেই এই মেলো টি ফেস্টিভালকে সাজিয়ে তুলতে চাইছে স্থানীয় প্রশাসন।

Darjeeling

এবার অনেকেই প্রশ্ন করতে পারেন এমন অদ্ভুত নাম কেন রাখা হয়েছে। তাহলে বলতে হয় মেলো অর্থাৎ মেলোডি আর টি ছাড়া দার্জিলিং অসম্পূর্ণ। চায়ের সঙ্গে গান শোনার উৎসব। সেকারণেই নাম দেওয়া হয়েছে মেলো টি ফেস্টিভাল। এই রক কনসার্টে আবার প্রতিযোগিতাও রয়েছে। যাঁরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাঁদের আর্থিক পুরস্কার দেবে স্থানীয় প্রশাসন।

কাজেই এখন যাঁরা দার্জিলিং-য়ে যাওয়ার প্ল্যান করছেন তাঁদের জন্য বাড়তি আকর্ষণ হতেই পারে এই ফেস্টিভাল। একদিকে গ্লেনারিজ আরেক দিকে রক কনসার্টের মজা। সব মিলিয়ে বড়দিন জমজমাট হয়ে যাবে দার্জিলিংয়ে। কাজেই আর দেরি না করে প্ল্যান করেই ফেলুন কখন পৌঁছাবেন সেখানে। একেবারে অন্যমুডো দার্জিলিং উপভোগ করতে চলে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+