Travel: দার্জিলিং যাচ্ছেন বেড়াতে? জেনে নিন এই তথ্য সমস্যায় পড়বেন না

হাঁসফাঁস গরমে জেরবার দশা। বর্ষার বৃষ্টি তো দূরের কথা বিকেলে একটা গাছের পাতাও নড়ছে না। একছুটে এখন পাহাড়ে যেতে চাইছেন সকলে। যাঁরা এখন দার্জিলিংয়ে যেতে চাইছেন তাঁদের একটা তথ্য জেনে রাখা জরুরি। তাহলে তাঁরা আর সেখানে গিয়ে হয়রানির শিকার হবেন না।

দার্জিলিং রোপওয়ে

দার্জিলিং রোপওয়ে

দার্জিলিংয়ে এখনও থিকথিকে ভিড় পর্যটকদের। এবার রেকর্ড ভিড় হয়েছে দার্জিলিংয়ে। কারণ গরমের ছুটিতে এতোটাই গরম পড়েছিল তাতে সকলেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং দার্জিলিংয়ে ছুটেছেন সকলে। এখনও গরমের প্রবল দাপট রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় চলছে প্রবল তাপপ্রবাহ। গরমে জেরবার দশা। এই পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই দার্জিলিং যাচ্ছেন। দার্জিলিংয়ের জনপ্রিয় একটা জায়গা রোপওয়ে।

বন্ধ রোপওয়ে

বন্ধ রোপওয়ে

ভরা পর্যটন মরশুমে পর্যটকদের ধন্যতম আকর্ষনের দার্জিলিং রোপওয়ে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল। কতৃপক্ষ জানিয়েছে টেকনিক্যাল কারণে দুদিন রোপওয়ে বন্ধ থাকবে। সে কথা জানিয়ে নোটিশ দেওয়া হয়েছে। রোপওয়ের রক্ষণাবেক্ষণের জন্য এই দুই দিন বন্ধ রাথা হবে। পাহাড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ রোপওয়ে। রোপওয়ে ইনচার্জ জ্যোতি চ্যাটার্জী বলেন, রোপওয়ে রক্ষনাবেক্ষনের জন্য দু একদিন টেকনিক্যাল বিষয়গুলি দেখতেম হয়।

কেন বন্ধ

কেন বন্ধ

দার্জিলিংয়ের রোপওয়ের দুর্ঘটনার কথা সকলেই জানেন। তারপর দীর্ঘ সময় বন্ধ ছিল দার্জিলিংয়ের রোপওয়ে। তারপরে আবার নতুন করে শুরু করা হয়েছে। তারপর থেকে রোপওয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে একটু বেশি সচেতন হয়েছেন তাঁরা। পর্যটনের মরশুমে যেেহতু সেহেতু বেশি ভিড় হয়েছিল সেখানে। সেকারণে রক্ষণাবেক্ষণ এইসময় বেশি জরুরি। যাতে আর কোনও বিপদ না হয় সেকারণেই এই সময়ে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

নিরাশ হবেন পর্যটকরা

নিরাশ হবেন পর্যটকরা

এই সময় পাহাড়ে পর্যটকদের ভিড় থাকে। আচমকা এই সিদ্ধান্তে বিপাকে পড়েন পর্যটকদের অনেকে। পর্যটকদের ভিড়ের সময় রক্ষনাবেক্ষণ করার সিদ্ধান্ত কেন নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লি, বাংলাদেশ, কলকাতা থেকে আসা পর্যটকরা অনেকেই রোপওয়ে চড়তে এসে হতাশ হয়ে ফিরে যান। তাঁরা অনেকেই এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। পর্যটকদের মতে, দুর দুর থেকে পর্যটকরা আসেন। সেখানে যদি লিঙ্ক পয়েন্ট বন্ধ থাকে সেটা পর্যটনের পক্ষে ভালো দিক নয়।

ছবি সৌ:পিক্সেলস ও ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+