Travel: কমলালেবুর বাগান আর কাঞ্চনজঙ্ঘা, বেড়িয়ে আসুন উত্তরবঙ্গের এই অজানা গ্রাম থেকে

মার্চ মাসেও কমলালেবু দেখা যায় এখানে। এমনই মনোরকম এখানকার পরিবেশ। অথচ একেবারেই কাছে। দার্জিলিং যাওয়ার পথেই পরে এই ছোট্ট গ্রাম। সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা বললে ভুল হবে না। কাঞ্জনজঙ্ঘা আক কমলালেবুর সহাবস্থান।

ছোট মাঙ্গোয়া

ছোট মাঙ্গোয়া

ছোট্ট পাহাড়ি গ্রাম। যার উঠোন জুড়ে রয়েছে কমলালেবুর বাগান। চারিদিকে সিকিম, কালিম্পং আর দার্জিলিং পাহাড়ে ঘেরা। দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই গ্রাম। যার ঘরের জানলা দিয়ে দেখা যায় কাঞ্জনজঙ্ঘা। এত সুন্দর গ্রাম যে হতে পারে তা আগে অনেকেই জানতেন না। সম্প্রতি ছোট মাঙ্গুয়াকে পর্যটন মানচিত্রের অংশ করা হয়েছে। তাও পর্যটকরা জানেনই না এই ছোট মাঙ্গুয়ার নাম। সপ্তাহান্তের ছুটিতে যাঁরা ভাবছেন একছুটে দার্জিলিংেয় ঢুঁ মেরে আসবেন তাঁদের জন্য আদর্শ জায়গা হতেই পারে এই ছোট মাঙ্গোয়া।

কমলালেবুর বাগান

কমলালেবুর বাগান

ছোট মাঙ্গোয়া গ্রামের একটা বড় আকর্ষণ হল কমলা লেবুর বাগান। অক্টোবর মাস থেকেই কমলালেবুর ফলনের তোরজোর শুরু হয়ে যায়। ডিসেম্বর এবং জানুয়ারি ছোট মাঙ্গোয়াকে চেনা যায় না। কমলা রঙের হয়ে ওঠে গোটা গ্রাম । রাস্তাঘাট বাড়ির উঠোন, মেঠো পথ পাকদণ্ডি সবটাই কমলালেবুর বাগান। সেখানে গাছ ভর্তি কেবল কমলালেবু। ছোট মাঙ্গোয়া থেকে কমলালেবু আসে সমতলে। এত কমলালেবু উৎপাদন হয় এখানে। মার্চ মাসেও দু একটা গাছে কমলালেবুর ফলন দেখা যায়।

হাঁটা পথেই সৌন্দর্য

হাঁটা পথেই সৌন্দর্য

ছোট মাঙ্গোয়ার সৌন্দর্য উপভোগ করতে হলে সবচেয়ে ভাল হেঁটে হেঁটে ঘোরা। গ্রামের প্রতিটি বাড়িতে রংবাহারি ফুল, ক্যাকটাস, অর্কিডের দেখা মিলবে। হেঁটে হেঁটে এখান থেকে বড় মাঙ্গোয়াও যাওয়া যায়। ছোট মাঙ্গোয়া এমন একটা জায়গায় অবস্থিত তার সামনে উন্মুক্ত প্রান্তর । স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখানকার বাসিন্দাদের মূল জীবিকা চাষবাস আর পর্যটন।

পাহাড়ি খাবারের স্বাদ

পাহাড়ি খাবারের স্বাদ

এখানে ছোট ছোট কয়েকটা হোম স্টে রয়েছে। সেগুলি অন্যান্য পাহাড়ি হোমস্টের থেকে একটু আলাদা। এখানকার হোমস্টেতে থাকতে হয় একেবারে পাহাড়ি মানুষের সঙ্গে মিশে। তাঁদের জীবন যাত্রা ভাল করে জানা যায়। টেন্টে থাকার সুযোগও রয়েছে এখানে। তবে সবথেকে ভাল জিনিস পাহাড়ি খাবার। বাঁশপোড়া চিকেন বন্ডফায়ারে খাওয়ানো হয়।

চোখ ধাঁধানো রাতের দৃশ্য

চোখ ধাঁধানো রাতের দৃশ্য

যেহেতু ছোট মাঙ্গোয়া একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাই রাতেরবেলায় এখানে এক অন্যরকম দৃশ্য দেখা যায়। সামনের পাহাড়গুলিতে ঝকমক করে জ্বলে আলো। যেন শত শত জোনাকি পোকা কেউ জ্বালিয়ে দিয়েছে। দার্জিলিং,. কালিম্পং, নামচি। এক সঙ্গে শত তারা যেন জ্বলে উঠেছে ছোট মাঙ্গোয়ার চারপাশে। সেএক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতে হয়।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+