Travel: ঝলসে যাওয়া গরম থেকে বাঁচতে ঘুরে আসুন উত্তর-পূর্বের এই অচেনা ভ্যালি থেকে

৫০ বছরের রেকর্ড গরম পড়েছে এবার রাজ্যে। দেশের উষ্ণতম ৫ জায়গার মধ্যে রয়েছে রাজ্যের তিন জেলা। পিছিয়ে নেই কলকাতাও। কলকাতা শহরের তাপমাত্রা একেবারে ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। অসহনীয় গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর।

স্কুল কলেজে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। অনেকেই এখন পাহাড়ে গিয়ে থাকার পরিকল্পনা করছেন। বিভিন্ন ট্রাভেল গ্রুপে বাড়ছে পাহাড়ে হোমস্টের খোঁজ। এনেকেই চাইছেন মে মাসটা পাহাড়ের কোনও জায়গায় গিয়ে কাটাবেন। এরকম খোঁজ শুরু হয়েছে ফেসবুকে বিভিন্ন ট্রাভেল পেজে।

Arunachal Pradesh

এই পরিস্থিতি পাহাড়ে ভিড় বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। তাই একটু ফাঁকায় ফাঁকায় বেড়াতে চাইলে চলে আসুন উত্তরপূর্বের অচেনা জায়গা ডামবুক ভ্যালিতে। অরুণাচল প্রদেশের এক অফবিট লোকেশন এই ডামবুক ভ্যালি। অরুণাচল প্রদেশে মোটের উপর ভোট পর্ব মিটে গিয়েছে। অরুণাচল প্রদেশের লোয়ার দেবাং ভ্যালির একটি জায়গা ডামবুক ভ্যালি।

এই ডামবুক ভ্যালিকে ভারতের অরেঞ্জ ভ্যালিও বলা হয়ে থাকে। অসম থেকে খুব সহজেই সেখানে পৌঁছে যাওয়া যায়। তাই এখানে আসতে হলে আগে গুয়াহাটি চলে আসা ভাল। এখানে আসতে হলে আগে থেকে পারমিট করিয়ে রাখতে হয়। সীমান্তবর্তী রাজ্য বসে এখানে একাধিক জায়গায় পর্যটকদের যেতে পারমিট করাতে হয়। যেমনটা সিকিমে করাতে হয়।

সিটং এর মতোই এই জায়গাটি কমলালেবুর জন্য বিখ্যাত। সেকারণে এই জায়গাটিকে অরেঞ্জ ভ্যালি বলা হয়ে থাকে। পাহাড়ের কোলে অসাধারণ একটি জায়গা ডামবুক। এখানে এখনও জ্যাকেট পরে থাকতে হবে। ভাবনলেই কেমন একটা মনে হবে। সেই সঙ্গে অর্কিডের জন্যও জায়গাটির খ্যাতি রয়েছে। এখানে এই সময় নদীর জল কম থাকে তাই প্রাণ ভরে নদীর জলে স্নান করতে পারবেন।

এখানকার সৌন্দর্য এই সময় আরও মনোরম হয়ে যায়। যাঁরা লং ড্রাইভে যেতে ভালোবাসেন তঁদের জন্য এই ভ্রমণ সেরা হবে তাতে কোনও সন্দেহ নেই। এখানে অনেক রিসর্টও রয়েছে যেখানে আবার হোমস্টেও রয়েছে। কাজেই গরম থেকে বাঁচতে ঘুরে আসুন এই ভ্যালিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+