গরমের ছুটিতে কম খরচে কোথাও যেতে চাইছেন, চলে আসুন উত্তরবঙ্গের এই জায়গায়
উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া আর দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রা একেবারে ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। কলকাতা শহরেও বইছে তাপপ্রবাহ। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আরও বাড়তে রোদের তেজ-গরম এমনই সতর্কতা জারি করা হয়েছে।
এই গরম থেকে বাঁচতে উত্তরবঙ্গই ভরসা। আবার খরচও একটা বড় বিষয়। এই গরমে কম খরচে পাহাড়ে বেড়ানোর সেরা জায়গা হল চুইখিম। কালিম্পংয়ের কাছে অফবিট একটা লোকেশন। শিলিগুড়ির বাগরাকোট থেকে সোজা যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা দিয়েই পৌঁছে যাওয়া যায় কালিম্পংয়ের এই অচেনা জায়গায়।

বাগরাকোট থেকে ১৪ কিলোমিটার দূরের একটি ছোট্ট গ্রাম চুইখিম। একেবারে পাহাড়ি গ্রাম বললে যা বোঝায় এটা ঠিক সেইরকম। একটা সময়ে নাকি এখানে কোনও গাড়ি আসত না। বাগরোকোট থেকে ১৪ কিলোমিটার রাস্তা গ্রামের বাসিন্দারা হেঁটে অথবা ঘোড়ায় করে আসতেন। কিন্তু গত কয়েক বছরে হোমস্টে শুরু হওয়ায় গ্রামে গাড়ি আসা যাওয়া করছে পর্যটকদের আনাগোনায় গ্রামের অর্থনীতিও অনেকটাই বদলেছে।
মূসত চাষবাসই এই গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা। এখন হোমস্টে খোলা হয়েছে। শিলিগুড়ি থেকে দেড় ঘণ্টার মধ্যেই এখানে আসা যায়। একেবারে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। পর্যটকদের তেমন আনাগোনা নেই। একেবারেই আনকোড়া জায়গা। সেকারণে গ্রামের পথে পথে ঘুরতে ভাল লাগবে। পাহাড়ের গায়ে গায়ে পায়ে হাঁটা রাস্তা।
এখানে হরেক রকমের পাখি দেখতে পাওয়া যায়। যাঁরা পাখি দেখতে বা পাখির ছবি তুলতে ভালোবাসেন তাঁদের জন্য এটা একটা আদর্শ জায়গা। চারপাশে পাহাড়ের সারি। গ্রামের মধ্যে একটি মন্দিরও রয়েছে। তাতে কোনমও আতিসয্য নেই। সাধারণ একটা মন্দির। গ্রামবাসীরা নিজেদের মতো করে পুজো করেন প্রতিদিন। তবে মন্দির যেখানে রয়েছে সেখানকার ভিউ পয়েন্ট অসাধারণ। এখান থেকে পাহাড়ের বিস্তীর্ণ উপত্যকা দেখা যায়। অসাধারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। কাছে পিঠে কম খরচে যাঁরা বেড়ানোর জায়গা খুঁজছেন তাঁরা চলে আসতেই পারেন এখানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications