Travel: চোখের সামনে ভেসে উঠবে ভুটান পাহাড়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ছবির মতো সুন্দর গ্রামে
ছবির মতো সুন্দর গ্রাম। পা বাড়ালেই ভুটান সীমান্ত। দূষণের নাম গন্ধ নেই। এতোটাই সুন্দর এই জাগা লুকিয়ে রয়েছে উত্তরবঙ্গে। নিশ্চুপ নিঝুম এই জায়গায় ছুটির কটা দিন কাটিয়ে যেতে মন্দ লাগবে না। পাহাড়ে অনেক জায়গাতেই গিয়েছেন অনেকবার। কিন্তু একবার এই চিসাং ভ্যালিতে এসে আর ফিরে যেতে মন চাইবে না।
চিসাং ভ্যালি যেতে হবে মালবাজার দিয়ে যেতে হয় সেখানে। যাওয়ার পথটিও অসাধারণ। যে পথ দিয়ে গাড়ি নিয়ে যাবে সেটাও দেখার মতো। মাঝে মাঝে রাস্তায় নেমে ফটো তুলতে ইচ্ছে করবে। চিসাং ভ্যালির উচ্চতা অনেকটাই। তার পরেই রয়েছে ভুটান। সেখান থেকে ভারতের শেষ গ্রামে ঘুরতে যাওয়া যায়।

এখানকার পরিবেশ এতোটাই দূষণ মুক্ত যে কোনও রকম ফ্যান বা এসির প্রয়োজন হয় না সারাবছর। শীতকালে প্রবল ঠান্ডা পড়লেও গরম কালে কিন্তু আবহাওয়া ভীষণ মনোরম থাকে। একেবারে মনোরম আবহাওয়া এই অক্টোবর মােস। রাতের দিকে ঠান্ডা যদিও একটু বেশি পড়ে। সারা বছরই রাতে লেপ-কম্বল মুড়ি দিয়ে কাটাতে হয়। অসাধারণ এখানকার সকালের সৌন্দর্য। দূরের ভুটান পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকে।

এখান থেকে একবেলা সাইড সিইং করে আসতে পারেন। খুব বেশি সময় লাগে না। ভারতের শেষ গ্রামে ঘুরে আসতে পারে। েযখানকার করেই ভুটান। যদিও ভুটান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেকারণে ভুটােন প্রবেশে আমাদের কোও পাসপোর্ট লাগে না। শুধু পারমিট থাকলেই হয়।
কাছেই রয়েছে একটি মনেস্ট্রি। ছোট্ট একটা মনেস্ট্রি তাতে ভুটান স্থাপত্যের ছোঁয়া রয়েছে। আবার এই চিসাং থেকে ডোকালা এবং নাথুলা দেখা যায়। আবার ভুটান সীমান্তেও ঘুরে আসতে পারেন। সীমানা খোলা নদীর পাড়ে দীর্ঘক্ষণ কাটিয়ে দিতে পারবেন। নদীর ওই পাড়ে ভুটান। আর এই পাড়ে ভারত। এই নদীর পাড়ে দীর্ঘক্ষণ কাটিয়ে দেওয়া যায়।












Click it and Unblock the Notifications