লাক্ষাদ্বীপের ভিড় এড়িয়ে যাঁরা নিরিবিলিতে থাকতে চান, চলে আসুন কালিম্পংয়ের এই অফবিট লোকেশনে
হঠাৎ করে পর্যটন মানচিত্রে জেগে উঠেছে লাক্ষাদ্বীপ। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল লাক্ষাদ্বীপে বেড়ানোর খবর। হঠাৎ করে পর্যটন মানচিত্রের অন্তরালে থাকা একটা জায়গা লাইমলাইটে চলে এসেছে। সকলেই এখন লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন।
কাজেই লাক্ষাদ্বীপ যে ধীরে ধীরে দ্বিতীয় গোয়ার পরিণত হতে চলেছে তা এই সোশ্যাল মিিডয়ার হুজুগেই স্পষ্ট। কিন্তু সেই ভিড়ে হারিয়ে যেতে চান না যাঁরা তাঁরা ঘুরে আসুন ঘরের কাছে একেবারে অফবিট একটা লোকেশনে। বাঙালির সবচেয়ে পছন্দের উত্তরবঙ্গে রয়েছে সেই জায়গা। যার নাম চিবো।

কালিম্পং শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে তার অবস্থান। পাহাড়ের তিন জনপ্রিয় জায়গার মধ্যে একটি হল কালিম্পং। কালিম্পং যেহেতু শহুরে এলাকা সেকারণে অনেকে পর্যটকই সেখানে থাকতে চান না। কিন্তু কালিম্পংয়ের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। সেকারণে পর্যটকরা পাহাড়ে বেড়াতে এলে কালিম্পং কিছুতেই এড়িয়ে যেতে পারেন না।
কিন্তু এই কালিম্পং শহরের অদূরেই রয়েছে এই অচেনা জায়গা যার নাম চিবো। কালিম্পং শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে তার অবস্থান। কাজেই কালিম্পং থেকে এখানে পৌঁছনোও খুব সহজ। অনায়াসেই গাড়ি ভাড়া পাওয়া যায় এখানে। কালিম্পং শহর থেকে ৯ কিলোমিটার দূরে পাহাড়ের উপরে রয়েছে একটি হোমস্টে। সেখােনই থাকার বন্দোবস্ত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়।
সারাদিন কালিম্পং ঘুরে এখানে এসে নিশি যাপন করুন। ভোরে উঠে কাঞ্জনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কালিম্পংয়ের কোলাহল এড়িয়ে এখানে থাকলে অসাধারণ লাগবে তার সঙ্গে দূপরিন দারা ভিউ পয়েন্ট থেকে খুব কাছে এই জায়গাটি। কাজেই আগে থেকে একটু বুকিং করে চলে এলেই হল। অসাধারণ কাটবে জানুয়ারির ছুটি।












Click it and Unblock the Notifications