Travel: পাইনে ঘেরা রাস্তা আর পাখির ডাক, ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা ডেস্টিনেশনে
উত্তরবঙ্গ মানেই যে কেবল দার্জিলিং এখন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে অসংখ্য অফবিট লোকেশন। সেগুলিও এখন বেশ পরিচিত হয়ে গিয়েছে। সেখানেই বেশি ভিড় করছেন পর্যটকরা।
কিন্তু এই অফবিট লোকশেনের ভিড়িও এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনও তেমন ভিড় নেই পর্যটকদের আনাগোনা এখনও তেমন ভাবে শুরু হয়নি। সেরকমই একটি জায়গা হল চিয়াবাড়ি। অনেকের কাছেই জায়গাটি এখনও অপরিচিত। অথচ দার্জিলিং থেকে বেশি দূরে নয় জায়গািট। মিরিকের কাছেই রয়েছে এই চিমং চিয়াবাড়ি জায়গাটি।

একেবারেই একটি অচেনা পাহাড়ি গ্রাম। শিলিগুড়ি থেকে এর দূরত্ব ৮৯ কিলোমিটার। পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ বললে ভুল হবে না। এমনিকেই উত্তরবঙ্গ বাঙালির কাছে স্বর্গের কিছু কম নয়। শিলিগুড়ি থেকে এই চিয়াবাড়ি পৌঁছকতে ঘণ্টা তিনেক সময় লাগে। আর দার্জিলিং থেকে যেতে সময় লাগে এক ঘণ্টা মতো।
শেয়ার গাড়িতেও এখানে আসা যায়। প্রথমে দার্জিলিং এসে সেখান থেকে চিয়াবাড়ি বা সোনাদা থেকে চিয়াবাড়ি। যে রুট আপনার পছন্দ বেছে নিন। এখানে না এলে এখানকার সৌন্দর্য বুঝতে পারবেন না। একেবারে পাইনে ঘেরা রাস্তা যেমনটা ঠিক সিনেমায় দেখা যায়। এই চিয়াবাড়ির স্বর্গীয় সৌন্দর্য ঠিক সেরকমই। পাইনের জঙ্গল চিড়ে চলে গিয়েছে রাস্তা। এখানে গাড়ি চালিয়ে যেতে মনে হবে কোনও স্বর্গীয় পথ দিয়ে চলেছেন আপনি।
চিয়া বাড়ির আরেকটি সৌন্দর্য হল পাখি। একানে নানা রকমের নাম না জানা সব পাখিদের পাস। যারা পাখি ভালবাসেন বা বার্ড ওয়াচার তাঁদের পক্ষে এই জায়গাটি কিন্তু অসাধারণ। রোদের আলো যখন এই পাইনের জঙ্গলের ফাঁক গলে আপনার গায়ে এসে পড়বে তখন আরও সুন্দর লাগবে চারপাশ। আরও অলৌকিক হয়ে ওঠে জায়গাটি। আকাশ পরিষ্কার থাকলে সেই বহুকাঙ্খিত দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন আপনি। কাঞ্জনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় এই চিয়াবাড়ি থেকে।
এরকতম পাহাড়ি গ্রামে কটা দিন কাটিয়ে আসতে পারলে কাজের যে নতুন এনার্জি পাবেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই জায়গাটির সৌন্দর্য সারাজীবন মনে গেঁথে যাবে। যাঁরা সিমলা-মানালি-কাশ্মীরের মোহে ছুটছেন তাঁরা ঘুরে যান উত্তরবঙ্গের এই ডেস্টিনেশনে যেখানে থাকলে মন ভাল হয়ে যাবে কয়েক মুহূর্তেই। কাজের চাপ থেকে কয়েকটা দিন একটু অন্যভাবে কাটাতে চাইলে চলে আসুন এই চিমং চিয়াবাড়ি গ্রামে।












Click it and Unblock the Notifications