Travel: পাইনের জঙ্গলে হারিয়ে যাবে মন, ঘুরে আসুন অমনই এক মেঘের গ্রাম থেকে

ঘরের কাছে অচেনা পর্যটন কেন্দ্রে বেড়াতে যেতে চাইছেন অনেকেই। খরচটা একটু সাধ্যের মধ্যে থাকবে। এরকমই একটি বাজেট ফ্রেন্ডলি অফবিট পর্যটন কেন্দ্র হল চাটাইধুরা। দার্জিলিং শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্র। একেবারে নিরিবিলি পরিবেশ।

চারিদিকে পাইনের জঙ্গল। এমন পাইনের জঙ্গল পাহাড়ের খুব কম জায়গায় রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের কাছে একেবারে সুন্দর এই পাইনের জঙ্গলে মুগ্ধ হয়ে যাবেন আপনি। গত কয়েকদিন ধরে পাহাড়ের আবহাওয়া তেমন ভাল নেই। মেঘলা আকাশ তার সঙ্গে শিলাবৃষ্টিও হচ্ছে ধাপে ধাপে। সেকারণে ঠান্ডার পারদ আরও কিছুটা নেমেছে।

Chataidhura

এদিকে আবহাওয়া দফতর আবার পূর্বাভাস দিয়েছে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে রাজ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করবে। অর্থাৎ ফের তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে পাহাড় সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ উত্তরবঙ্গে মনোরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

অর্থাৎ গরমের ছুটিতে যাঁরা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করছেন তাঁদের জন্য সেরা জায়গা হতেই পারে এই চাটাইধুরা। ছোট্ট পাহাড়ি গ্রাম কিন্তু এর সৌন্দর্য অপরিসীম। এখান থেকে চাইলে দার্জিলিংয়েও ঘুরে আসতে পারবেন। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ডুয়ার্সের জঙ্গল, কালিম্পং, মিরিক সহ একাধিক জায়গা দেখা যায়। এমনকী শিলিগুড়ি শহরও দেখা যায় এই চাটাইধুরা থেকে। এতোটাই সুন্দর এ অবস্থান।

পাহাড়ের গায়ে ছোট্ট হোমস্টেতে থাকার জায়গা। তারপাশেই বিস্তৃত একটা প্রান্ত। এখান থেকে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন সকলে। মাঝে মাঝে মেঘে এসে ঢেকে দিয়ে যায় পথঘাট। দেখে মনে হয় যেন মেঘের রাজ্যে চলে এসেছেন। কম লোক বাস করে গ্রামে। তার কারণে হোমস্টের সংখ্যাও খুব কম। বড় বেশি পর্যটকদের আনাগোনাও নেই। সেকারণে হোমস্টেগুলিতে আতিসয্যও কম।

তবে আপ্যায়ণে আর আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেন না এই পাহাড়ি মানুষগুলি। এখান থেকে পায়ে পায়ে পাইনের জঙ্গল ঘুরে নিতে পারেন। অবশ্যই সঙ্গে রাখবেন স্থানীয় কোনও ব্যক্তিকে। জঙ্গলের মধ্যদিয়ে পৌঁছে যাওয়া যায় ভিউ পয়েন্টে। এখানে আবার কাছেই একটি মনেস্ট্রি রয়েছে।

শিলিগুড়ি থেকে এখানে শেয়ার গাড়িতেও আসা যায়। তাহলে শিলিগুড়ি থেকে বাসে বা শেয়ার গাড়িতে দার্জিলিংয়ের ঘুমে নামতে হবে। সেখান থেকে শেয়ার গাড়িতে চলে আসুন চাটাইধুরা। খুব বেশি সময় লাগবে না এখানে আসতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+