Travel: জানেন ভারতের কোথায় বিষ্ণুর কূর্ম অবতারের পুজো হয়, বেড়িয়ে আসুন পাহাড়-জঙ্গলে-ঝরনায় ঘেরা সেই জায়গায়

পুজোর সঙ্গে জঙ্গল ভ্রমণ। বেড়িয়ে আসুন ঘরের কাছেই এক অফবিট পর্যটন কেন্দ্রে। পুরী যাঁরা ঘুরতে যাচ্ছেন তাঁরা অনায়াসেই বেড়িয়ে আসতে পারেন এখান থেকে। চম্পনাথ মন্দির রয়েছে এখানে। যেখানে বিষ্ণু কূর্ম অবতারের পুজো করা হয়।

চম্পনাথ মন্দির

চম্পনাথ মন্দির

ওড়িশার ময়ুরভঞ্জের চম্পনাথ মন্দির। সাতকোশিয়া রিজার্ভ ফরেস্টের একেবারে কাছেই রয়েছে এই চম্পনাথ মন্দির। যেখানে বিষ্ণুর পুজো করা হয় কূর্ম অবতার রূপে। কূর্ম অর্থাৎ কাছিমের অবতার পুজো করা হয়। মন্দিরের পাশেই রয়েছে একটি িদঘি। সেখানে বড় বড় কচ্ছপও রয়েছে। রয়েছে অনেক মাছ। সেই কচ্ছপ এবং মাছকে খাবার দেন ভক্তরা। কাছেই রয়েছে চম্পনাথের রাজার বাড়ি।

 দেওঝড় ফসল

দেওঝড় ফসল

চম্পনাথ মন্দির থেকে কিছু দূরেই রয়েছে দেওঝড় জঙ্গল। যেখানে দেওঝড় জলপ্রপাত দেখতে পাবেন। জঙ্গলের মধ্যে প্রায় ২৫০ ফুট উঁছু থেকে পড়ছে জলধারাটি। সূর্যের আলোয় জলধারা থেকে আলো বিচ্ছুরিত হয়ে রামধনু তৈরি হয়। সেখানে বসেই বেশ কিছু ক্ষণ কাটিয়ে দেওয়া যায়। এই জঙ্গলে অনেক পাখিও দেখা যায়। এই জঙ্গলের রয়েছে বুধাডিহি ড্যাম।

 বুধাডিহি ড্যাম

বুধাডিহি ড্যাম

দেওঝড় পাহাড়ের কাছেই রয়েছে বুধাডিহি ড্যাম। এখানে আবার এলিফ্যান্ট করিডরও রয়েছে। জঙ্গলের মধ্যে হরিণের দেখা পেতে পারেন। এই জলাধারে জল খেতে আসে হাতির দল। ২ কিলোমিটার দীর্ঘ জলাধার। শীতকালে পাখিদের রাজ্যে পরিণত হয় এটি। বহু দেশি বিদেশি পরিযায়ী পাখির দল ভিড় করে এখানে। হাতিদের আনাগোনা এইখানে প্রায়ই হয়ে থাকে। গাইডরা এই নিয়ে গাইউ করে দেন।

 জঙ্গলক্যাম্প

জঙ্গলক্যাম্প

বুধাডিহি ড্যাম দেখে বিকেল বিকেল ফিরে আসুন সাতকোশিয়া জঙ্গল ক্যাম্পে। সেখানে ক্যাম্প ফায়ার থেকে আদিবাসী নৃত্য বার্বিকিউ সবরকম ব্যবস্থা থেকে। পাখির ডাকে ঘুম ভেঙে যাবে কাকভোরে। সাতকোশিয়া রিজার্ভ ফরেস্টে অসংখ্য পাখির সমাগম হয়। এখানে বাঘও রয়েছে। আবার চিতাবাঘও দেখা যায়। তার জন্য টাইগার রিজার্ভের ভেতরে যেতে হবে। কপাল ভাল থাকলে কুমীরের দেখাও পেতে পারেন।

ছবি সৌ:আনলিশ দ্য ডেভিল/ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+