Travel: বিদেশী প্রবেশ নিষেধ, ঘুরে আসুন একেবারে নির্ভেজাল 'Only Indian' এই ডেস্টিনেশনে
উত্তরাখণ্ড মানেই ধরে নেওয়া হয় দেবভূমি। চার ধাম রয়েছে এই রাজ্যে। কিন্তু এর বাইরেও যে উত্তরাখণ্ডে অনেক অফবিট ডেস্টিনেশন রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তেমনই একটি জায়গা হল চক্রতা। একেবারে অচেনা একটি জায়গা।
প্রাকৃতিক দিক দিয়ে ভূস্বর্গের চেয়ে কিছু কম সুন্দর নয় এই চক্রতা। কিন্তু অনেকেই হয়তো জােনন না উত্তরাখণ্ড জুড়ে যেখানে বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায় সেখানে এই চক্রতাতে একেবারেই নিষিদ্ধ বিদেশি পর্যটকদের প্রবেশ। এখানে কেবল ভারতীয় পর্যটকরাই প্রবেশ করতে পারেন।

সমুদ্র থেকে ৭০০০ মিটার উচ্চতায় অবস্থিত চক্রতা। ব্রিটিশ জমানায় এটি ছিল সাহেবদের গ্রীষ্মাবকাশের সেরা ঠিকানা। সেকারণে চাক্রাতা বহু পুরনো একটি পর্যটন কেন্দ্র। চক্রতার সৌন্দর্য অপরিসীম। এখানে রয়েছে বিস্তীর্ণ এক উপত্যকা। যাকে যমুনা ভ্যালি বলা হয়। ফুল-পাখি-জঙ্গল তার সঙ্গে তুষার শুভ্র পর্বতের সুন্দর সহাবস্থান রয়েছে এখানে। একসঙ্গে পাহাড়ের এতো রূপ খুব কমজায়গাতেই পাওয়া যায়।
যাঁরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাঁদের সেরা জায়গা এই চক্রতা। তবে এখানকার সবচেয়ে আকর্ষক জিনিস হল টাইগার ওয়াটার ফলস। চক্রতা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরেই রয়েছে সেই জায়গা। ৩০০ ফুট উচ্চতা থেকে জলের ধারা পড়ে এখানে। সেখানকার সৌন্দর্য অপরিসীম।
বসন্তের দোরগোরায় চক্রতা আরও মোহময়ী হয়ে ওঠে। ফুলে ফুলে ভরে ওঠে চারিদিক। বরফ গলতে শুরু করে পাহাড়ে। ঠান্ডার দাপটও অনেকটাই কমে গিয়েছে। কাজেই এই সময় বেড়িয়ে পড়ুন ভারতের এই দর্লভ পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। ছেলেমেয়ের পরীক্ষা মোটের উপরে মার্চ মাসেই শেষ হয়ে যাচ্ছে। তারপরেই ব্যাগ গুছিলে বেড়িয়ে পড়ুন পাহাড়ে। এবার না হয় চারধাম না গিয়ে একটু অন্যভাবে উপভোগ করবেন উত্তরাখণ্ডকে।












Click it and Unblock the Notifications