Travel: হাতে দু-দিনের ছুটি দেখে আসুন কলকাতার কাছেই নতুন হিলস্টেশনে, আদিবাসী ইতিহাস ছড়িয়ে রয়েছে সেখানে
সপ্তাহান্তের ছুটিতে নতুন জায়গায় ঘুরতে যেতে চান চলে আসুন চাইবাসায়। প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডের চাইবাসার প্রকৃতি মুগ্ধ করবে পর্যটককে। সেই সঙ্গে চাইবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে আদিবাসী ইতিহাস। বিরসা-মুণ্ডার ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গাটি।
এই চাইবাসা আসতে হলে ট্রেেন নামতে হবে চাইবাসা স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন একাধিক জায়গায়। আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার মূল আকর্ষণ চাইবাসা ড্যাম। রোরো নদীর উপরে রয়েছে এই জলাধারটি। এটি আসলে সুবর্ণরেখার একটি শাখা নদী।

ঝাড়খণ্ডের মধ্যে হলেও চাইবাসায় বাঙালিদের বসবাস কিন্তু অনেক। কাজেই এখানে একদিকে আদিবাসী সংস্কৃতির ছাপ দেখতে পাওয়া যায় আরেক দিকে দেখা হয়ে যাবে প্রবাসী বাঙালিেদর সঙ্গে। চাইবাসা বরাবরই বাঙালি সাহিত্যিকদের প্রিয় জায়গা। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহর লেখায় বারবার উঠে এসেছে এই চাইবাসার নাম।












Click it and Unblock the Notifications