Travel: শীতের রোদ্দুরে গা ভিজিয়ে জমিয়ে আড্ডা-খাওয়া দাওয়া, চলে আসুন শহরের কাছেই বনভোজনে
গতকাল অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আলোর রোশাইয়ে সেজে উঠেছে পার্কস্ট্রিট। ক্রিসমাস ট্রি, স্যান্টা টুপিতে ভরে গিয়েছে হোটেল রেস্তোরাঁ। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক। বড়দিনের আনন্দে মেতেছে গোটা শহর।
এই বড়দিেনর উৎসবের পাশাপাশি চলছে বেড়ানো আর পিকনিকের মজা। স্কুল-কলেজে ছুটি পড়ে গিয়েছে। অফিস আদালতেও একটা ছুটির আমেজ। সপ্তাহান্তে ২ দিন ছুটি পেয়ে যাচ্ছেন অনেকেই। সেই ছুটিতে অনেকেই পিকনিকের প্ল্যানিং করছেন। যাঁরা এখনও ঠিক করে উঠতে পারেননি কোথায় যাবেন। তাঁদের জন্য অপেক্ষা করছে একেবারে কলকাতার কাছে নেচার পার্ক।

মুদিয়ালি ফিশারম্যান কো অপারেটিভ সোশ্যাইটি এই জায়গাটি তৈরি করেছে। শিয়ালদহ দক্ষিণশাখার বজবজ লোকাল ধরে চলে আসতে হবে এখানে। প্রায় সাড়ে চারশো বিঘা জমির উপর তৈরি এই পিকনিক স্পটটি। একসঙ্গে অনেককে নিয়ে সেখানে চলে আসতে পারবেন। পার্কের ভেতরে রয়েছে বড় বড় গাছ। মেহগনি, সেগুন, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো সুবিশাল বৃক্ষ জাতীয় গাছ।
ব্রেসব্রিজ থেকে মাত্র ১৫ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। কাজেই এখানে পৌঁছতে বেশি ঝঞ্ঝাট নেই। শিশুদের জন্য এখানে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে। রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। নয় নয় করে ৪৫টি পিকনিক স্পট রয়েছে। এই সময় প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে এখানে।
এখানে পিকনিকের সব সরঞ্জাম পাওয়া যায়। বাইরে থেকে ভাড়া করতে আনতে হয় না। প্রতিটি স্পটের ভাড়া ১২০০ টাকা। গোটা পিকনিক স্পট জুড়ে রয়েছে ফুলের বাগান। এখানে এলে কীভাবে যে সময় কেটে যাবে তা বুঝে উঠতে পারবেন না।












Click it and Unblock the Notifications