Travel: ডুয়ার্স-অযোধ্যা ভিড়ে ঠাসা, চলে আসুন কলকাতার কাছে অফবিট এই জঙ্গলে

ভিড়ে ঠাসা উত্তর বঙ্গ। পার্কস্ট্রিটকে টেক্কা দিচ্ছে দার্জিলিংয়ের মল রোড। অফবিট লোকেশনগুলির হোমস্টেতেও মিলছে না জায়গা। আর ডুয়ার্স সেটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অযোধ্যা পাহাড়ের অবস্থাও তাই। ভিড়ে ঠাসা জঙ্গল।

অযোধ্যা পাহাড়ের ওঠার রাস্তায় রীতিমতো ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে। এতোটাই ভিড় সব জায়গায়। এই পরিস্থিতিতে ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল। তবে এখনও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে তেমন ভিড় করেনি পর্যটকরা। সেই তালিকায় শীর্ষে রয়েছে ভরতপুর জঙ্গল।

 Travel

কলকাতা থেকে এর দূরত্ব খুব বেশি নয়। যোগাযোগ ব্যবস্থাও সুগম। কলকাতা থেকে বাসে, ট্রেনে বা গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় ভুবনেশ্বর। শহর থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই ভরতপুর জঙ্গল। আগে থেকে অলাইনে এই জঙ্গলের সাফারি বুক করে নিতে পারবেন।

ভোর থেকে সফারি শুরু হয়। তারপরে দফায় দফায় সাফারি হয়। জিপসি দিয়ে জঙ্গলে িনয়ে যাওয়া হয়। অবশ্য পুরো গাড়িটি আগে থেকে বুক করে নিতে হয়। জঙ্গলে ময়ুর, পাখি, রং পাহারি পাখি থেকে শুরু করে বাঘ, চিতাবাঘ এমন কি হাতিরও দেখা মেলে। তবে হাতি অনায়াসেই দেখা মেলে। এখাড়া চিতল হরিণতো রয়েইছে। সেই সঙ্গে রয়েছে বেশ কিছু বাঁদর। এক কথায় জঙ্গল সাফারি বিফলে যাবে না।

এই জঙ্গলটি বেশ নিরিবিলি এখানে তেমন পর্যটকদের ভিড় পাওয়া যায় না। কারণ এই জঙ্গলটির কথা এখনও তেমন ভাবে পর্যটকরা জানেন না। শীতের রোদ গায়ে মেখে এই জঙ্গলের সোঁদা গন্ধ নিতে িনতে বছরের প্রথমদিনটি কাটিয়ে নিতে পারেন। শীতে এই জঙ্গলে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। মনোরকম এই জঙ্গলের পরিবেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+