Travel: বেলুড় মঠে তো প্রায়ই যান, বেলুড়রে রাসবাড়ি দেখেছেন কখনও, ঘুরে আসুন সপ্তাহান্তের ছুটিতে
হাতে ছুটি নেই। শনি-রবিতে ঘুরে আসুন কলকাতার কাছেই বেলুড়রে রাধারমন জিউর মন্দির বা রাসবাড়ি। বেলুড় মানেই সকলে জানেন বেলুড় মঠ। কিন্তু এই রাসবাড়ির কথা অনেকেই জানেন না। অথচ বেলুড় মঠের খুব কাছেই রয়েছে শ্রী রাধারমণ জীউর মন্দির বা রাসবাড়ি। সেখানে গঙ্গার ধারে রয়েছে সারি সারি ৬টি শিবমন্দির।
এই রাসবাড়িতেই রয়েছে রাসমঞ্চ, নাটমঞ্চ, নহবৎখানা। শতাব্দী প্রাচীন এই রাসবাড়ির সৌন্দর্য কিন্তু আজও অমলিন। গঙ্গা দিয়ে যাওয়ার সময় এই রাসবাড়ি দেখতে অসাধারণ লাগে। প্রতি বছর রাস উৎসব উপলক্ষ্যে মেলা বসে এখানে। জোড়াসাঁকোর পূর্ণচন্দ্র দাঁ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির।

শোনা যায় এই মন্দিরে একটা সময়ে রামকৃষ্ণ দেবের জন্মোৎসবও নাকি পালন করা হয়েছিল। সেসময় নাকি বেলুড় মঠ তৈরি হয়নি। স্বামী বিবেকানন্দই নাকি এই জন্মোৎসবের আয়োজন করেছিলেন। কারণ কালাপানি পেরিয়ে স্বামীজি বিলেতে গিয়েছিলেন তাই দক্ষিণেশ্বর মন্দিরে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তখন তিনি ঠাকুরের জন্মদিন এই রাসমঞ্চেই করেছিলেন।
ঠাকুরের জন্মদিনের দিনেই তাঁর চিতাভষ্ম দিয়ে বেলুড় মঠের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। তাই প্রতিবছর বেলুড় মঠের সন্ন্যাসীরা রাস উৎসবে এই রাসবাড়িতে এসে প্রণাম করে যান। এই রাসবাড়ি ঘিরে অনেক কথাই শোনা যায়। একটা সময়ে নাকি প্রতিদিন সকালে নহবৎ খানায় সানাই বাজিয়ে দেবতাদের ঘুম ভাঙানো হতো।
এখনও অনেক মন্দিরের দশাই ভগ্নপ্রায়। তবে কয়েকটি মন্দিরের সংস্কার করা হয়েছে। প্রতিবছরই রাস উৎসবে এখানে মেলা বসে। রাধারমণজীউকে রাসমঞ্চে নিয়ে যাওয়া হয়। এখানে আসতে হলে বেলুড় মঠের জিটি রোডের উপর খথেকে টোটো পাওয়া যায়। আবার দক্ষিণেশ্বর থেকে লালবাবা কলেজ স্টপেজে নামলেই পৌঁছে যাওয়া যায় এই রাসবাড়ি।












Click it and Unblock the Notifications