Travel: এর কাছে হারমানে কাশ্মীরের টিউলিপ বাগানও, গরমের ছুটিতে ঘুরে আসুন ঘরের কাছের এই ফুলের উপত্যকায়
সিকিম বাঙালিদের কাছে ভূস্বর্গের কিছু কম নয়। এখানে এমন সুন্দর সুন্দর সব জায়গা রয়েছে যেটা দেখলে মন ভাল হয়ে যায়। আর এপ্রিল-মে মাসে সিকিম আরও সুন্দরি হয়ে ওঠে। এইসময় রডোডেনট্রন ফুলে ভরে ওঠে সিকিমের পাহাড়। সে এক অপরূপ সৌন্দর্য। যা হারমানায় কাশ্মীরের টিউলিপ গার্ডেনকেও।
এপ্রিল মাসে ভূস্বর্গে পর্যটকরা ভিড় করেন টিউলিপ বাগান থেকে। পাহাড়ের উপত্যকায় ফুলের রঙের বাহার স্বর্গীয় সৌন্দর্যের চেয়ে কোনও অংশে কম নয় এই সৌন্দর্য। এই সময় সিকিমের হিলে বার্সে দেখলে মুগ্ধ হয়ে যাবেন যেকেউ। পাহাড়ি উপত্যকা জুড়ে কেবল রঙের খেলা।

লাল-গোলাপি কত না রং ভরে থাকে গাছে গাছে। রাস্তার দুধারে কেবল রঙের খেলা আর মাঝখান দিয়ে হেঁটে চলা। সে এক স্বর্গীয় অনুভূতি। তার সঙ্গে ফুলের গন্ধ মাদকতা তৈরি করবে সেটা তো উপরি পাওনা। গাছে গাছে ফুলের মেলা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে পাখিদের মেলা। এমন এমন পাখির দেখা মেলে এই সময় এখানে যে অন্য জায়গায় তাদের দেখা পাওয়া যায় না। কেবল মাত্র রডোডেনট্রন ফুলের টানেই পাখিরা এই সময় হিলে-বার্সেতে বিড় করেন।
হিলে থেকে বার্সে ৫ কিলোমিচােরর ট্রেকিং পথ। কোনও দুর্গম রাস্তা নয়। তবে এপ্রিলের ১৫ তারিখ থেকে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত এর চেহারা একেবারে বদলে যায়। সারা বছরের সাধারণ পাহাড়ি রাস্তা এই সময় ফুলের সরণি হয়ে ওঠে। এই ফুলের উপত্যকা দিয়ে এই সময় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাই আলাদা।
এই সময় এখানে এলে রডোডেনড্রনের ওয়াইনের স্বাদ নিতে পারবেন। এই সময়ে সারাবছরের জন্য এই ফুল থেকে ওয়াইন তৈরি করে রাখা হয়। পর্যটকরা এই সময়ে এখানে আসেন এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আর ফুলের ওয়াইনের স্বাদ নিতে। অনেক বিদেশি পর্যটরাও এখানে আসেন এই সময়। তবে এই ট্রেক করতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। তবে এখানে ফুল দেখতে এলেও ভুলেও কিন্তু গাছ থেকে ফুল পারবেন না। তাহলেই মোটা টাকা জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে।












Click it and Unblock the Notifications