Travel: জাহাজে করে সুন্দরবন ভ্রমণ, পুজোর আগে পর্যটন দফতর দিচ্ছে অভিনব এই সুযোগ

সুন্দরবন যেতে কে না পছন্দ করেন। বর্ষা কালে তো কথাই নেই। ইলিশের টানে সুন্দরবনে ছোটেন পর্যটকরা। তবে সেখানে লঞ্চে করে ঘুরতে হয় সুন্দরবনের খারিতে। তার আগে অনেকটা পথ পেরিয়ে আসতে হয়। কিন্তু এবার পর্যটকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর।

জাহাজে করে সুন্দরবন ভ্রমণ। অনেকেই শুনে চমকে যাবেন। কিন্তু বাস্তবে এটাই ঘটছে। পশ্চিমবঙ্গ পর্যটন দফতর জাহাজে সুন্দরবন ভ্রমণের আয়োজন করেছে। সপ্তাহান্তের ২ দিন ছুটি থাকলেই ঘুরে আসা যায়। এ এক নতুন অ্যাডভেঞ্জার। এক রাত ২ দিনের মধ্যেই ট্যুর শেষ হয়ে যায়।

Travel

এমভি সর্বজায়া পর্যটকদের নিয়ে পারি দেয় সুন্দরবনে। প্রথমে বিবাদি বাগে পর্যটন দফতরের অফিসে রিপোর্টিং করতে হয়। সেখান থেকে পর্যটন দফতর সব ব্যবস্থা করেন পর্যটকদের জন্য। বিবাদিবাগ থেকে ভলভো বাসে করে বাসন্তি হাইওয়ে দিয়ে বাস ছোটে। আড়াই ঘণ্টার লাগে সোমনাখালি পৌঁছতে। সেখানেই থাকে এমভি সর্বজায়া। তারপরে সেখান থেকে সুন্দরবনের পথে রওনা দেবে গাড়িটি।

বাসে চাপার পরেই সব পর্যটক দের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। সোনাখালিতে মাতলা-হোগল নদীর উপরে দাঁড়িয়ে থাকে জাহাজ। নৌকা করে জাহাজে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টায় ছাড়ে এমভি সর্বজায়া। জাহাজের মধ্যে এসি ডেকও রয়েছে। অনেকটা ২ টিয়ার এসি কামরার মতো ব্যবস্থা। টু টিয়ার এসি কামরার মতোই এখানে বালিশ, চাদর , কম্বল, টাওয়েল দেওয়া হয়। আবার নন এসি ডেকও রয়েছে। সেখানে এসির মতোই ব্যবস্থা কেবল এসি থাকে না।

আবার চাইলে কেবনেও থাকতে পারেন। যেমনচটা জাহাজে রয়েছে। লোয়ার ডেকেও রয়েছে সেই সব থাকার জায়গা। আবার আপার ডেকে ডাইনিং আড্ডা মারার জায়গা। এখানে বসে চারিদিকের জঙ্গল দেখা যায়। খাবার খাওয়ার মজা এখানে আলাসা। দুপাশে দিগন্ত বিস্তৃত জঙ্গল। জাহাজের মধ্যেই হয় রান্না।

Travel

মাঝে মাঝে হল্ট দেয় জাহাজ। নৌকা করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ঘাটে। সেখান থেকে জঙ্গলের ভেতরে ঘুরিয়ে আনা হয় পর্যটকদের। সুতানুখালি ঘাট। যেখানে রয়েছে বনদেবী আর দক্ষিণ রায়েরক মন্দির। তারপরেই ভয়ঙ্কর বাঘের দর্শন পাওয়া যায়। ওয়াচ টাওয়ারে বসে বাঘের সন্ধান দেখতে পারেন। যদিও সচরাচর তিনি দেখা দেন না। অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত চলে এই জাহাজ।

এখান থেকে সজনে খালিও দেখানো হয়। খাবার-দাবার একেবারে বাড়ির মতো। সেদিন রাত্রি বাস করার পর পরের দিন নির্ধারিত সময়ে সোনাখালি পৌঁছয়। বিকেল সাড়ে ৫টার মধ্যে আবার সোনাখালি থেকে বাস বিবাদিবাগে পৌঁছে যায় পর্যটকদের নিয়ে। কাজেই একেবারে অ্যাডভেঞ্জার ট্যুর বললে ভুল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+