Travel: শারদীয় উৎসব মানে এখানে প্রকৃতির আরাধনা, ঘুরে আসুন প্রতিবেশি রাজ্যের এই অফবিট লোকেশনে

আমাদের কাছে দুর্গাপুজো মানে অন্য একটা আলাদা বিষয়। সেই উৎসবরে জাঁক জমক যেমন ততটাই জৌলুস। গ্রাম থেকে শহর গোটা বাংলা সেসময় আনন্দে আত্মহারা হয়ে থাকে। জানেন কি আর কয়েকদিন পরে আমাদের প্রতিবেশী রাজ্যেও শুরু হয়ে যাবে শারদীয় উৎসব।

সেই প্রতিবেশী রাজ্যের নাম অরুণাচল প্রদেশ। পূর্ব ভারতের হিরে বললে ভুল হবে না যে রাজ্যকে। এই অরুণাচল প্রদেশ একসময় দুর্গম ছিল পর্যটকরা খুব বেশি যাতায়াত করতেন না। কিন্তু গত কয়েক বছরে সেখানে পর্যটকের ঢল নেমেছে। বিশেষ করে বাঙালি পর্যটকা ছুটছেন বেশি অরুণাচল প্রদেশে। প্রকৃতির অশেষ কৃপা রয়েছে এই রাজ্যটির উপরে। সব সৌন্দর্য সে উজার করে দিয়েছে এখানে। এখানে প্রতিবছর একটি বিশেষ উপজাতি শারদীয় উৎসব পালন করে থাকে।

Arunachal pradesh

প্রতিবছর ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয় তাঁদের শারদীয় উৎসব। টেংগা নদীর তীরে খোলা জায়গায় এই উৎসবের আয়োজন করা হয়। টেংগা গ্রামে মূলত বুগুন সম্প্রদায়ের মানুষের বাস। স্থানীয়রা এই শারদীয় উৎসবকে তাদের ভাষায় বলে ফাম খো সোয়াই। তিন দিন ধরে চলে এই শারদীয় উৎসব। এখানে মূলত প্রকৃতির পুজো করা হয়।

তাঁদের নিজস্ব পোশাক পরে তাঁরা হাজির হয় উৎসবের মাঠে। বুগুন উপজাতির ভাষায় ফাম মানে পাহাড় আর খো মানে নদী আর সোয়াই মানে উৎসব। সারা বছর এই পাহাড় এবং নদীকে কেন্দ্র করেই তাঁদের জীবন যাত্রা চলে। পাহাড়ে ধাপ কেটে চাষ আর নদীর জলে দিন যাপন। সেকারণে তাদের একাই ঈশ্বর। তাঁদের সম্প্রদায়ের পুরোহিত এসে এই দুই প্রকৃতির পুজো করেন।

দেবতাকে উৎসর্গ করা হয় খাবারও। বেতের টুকরিতে ভাত আর পিতলের ঘটিতে জল একটি মাছ এই হল দেবতার প্রসাদ। নানা রকমের খাদ্য শস্যও প্রকৃতি দেবীকে উৎসর্গ করে তারা। সেদিন সেই গ্রাম যেন আনন্দে মেতে থাকে। নাচ গান বিশেষ বিশেষ। খেলা থেকে শুরু করে মেলা পর্যন্ত বসে। ঠিক যেমনটা আমাদের দুর্গাপুজোট ছোট ছোট জায়গায় মেলা বসে।

এই আশ্চর্য শারদীয় উৎসবের সাক্ষী হতে চাইলে চলে আসুন। হাতে আর কয়েকটা দিন মাত্র বকি। আমাদের শারদীয় উৎসব শুরু হতে দেড় মাস সময় বাকি রয়েছে। তার আগে এই অরুণাচল প্রদেশের শারদীয় উৎসব দেখে যান। দেখবেন কোথাও একটা মিল ঠিকই খুঁজে পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+