Travel:জঙ্গলের মধ্যে ব্রিটিশ সাহেবের বাংলোয় নিশি যাপন, বাইরে হাতির ডাক, রোমাঞ্চ ভরা ছুটি কাটাতে চলে আসুন এখানে
জঙ্গলে নিশি যাপন। তার উপরে আবার হাতির ডাক। বেশ একটা রোমহর্ষক ব্যপার। এমন জায়গায় যদি ছুটি কাটানো যায় তাহলে মন্দ হয় না। কলকাতার কাছেই রয়েছে সেই জায়গা। না উত্তরবঙ্গের ডুয়ার্স নয়। কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বেই পৌঁছে যাওয়া যায় সেখানে।
জায়গাটি সকলেরই অতি পরিচিত ঝাড়গ্রাম। কিন্তু যেখানে থাকার কথা হচ্ছে সেটা কিন্তু পরিচিত নয়। ঝাড়গ্রাম মানেই জঙ্গলমহল। আর জঙ্গলে ঘেরা এমন জায়গায় হাতির আনাগোনা নতুন কিছু নয়। এখানকার বাসিন্দারা প্রায়ই সেই মহাকালের দর্শন পান।

তাঁদের কাছে সেই মোলাকাত খুব একটা সুখের নয়। কিন্তু পর্যটকদের কাছে মহাকালের দর্শন পাওয়া যাকে বলে অ্যাডভেঞ্চার ছাড়া আর কিছুই নয়। সপ্তাহান্তের ছুটিতে এমন একটা জায়গায় আসার সুযোগ হাতছাড়া না করাই ভাল। এই জঙ্গলমহলের ঝাড়গ্রামে রয়েছে এমন একটি অচেনা জায়গা যেখানে খুব একটা পর্যটকেরক দেখা মেলে না।
অরণ্য কুহেলি। একেবারে জঙ্গলের ভেতরে তৈরি ব্রিটিশ সাহেবের বাংলো। একটা সময়ে নাকি স্থানীয়রা এই বাড়িটিকে ভুত বাংলো বলতেন। প্রায় ২৬ বিঘা জমির উপরে তৈরি বাংলোিটকে কিনে সেখানে বসবাস শুরু করেন কলকাতার এক বাসিন্দা। এখন তিিন এবং তাঁর মে এই বাড়িটিকে হোমস্টেতে পরিণত করেছেন। পুরনো সাহেবে বাংলোর কাছেই তাঁরা তৈরি করেছেন অত্যাধুনিক পরিষেবা যুক্ত ছোট ছোট কটেজ।
এসি-গিজার দেওয়া ঘরও রয়েছে এখানে। রাতের অন্ধকারে নাকি প্রায়ই এই বাড়ির কাছাকাছি চলে আসে হাতির দল। সেখানে হাতির পায়ের ছাপও দেখতে পাবেন গেলে। এখানে কাছেই রয়েছে বনদফতরের ভেষজ উদ্যান। সেখােন ঘুরতে যেতে পারবেন। বিভিন্ন বনৌষধি গাছের সঙ্গে পরিচিত হতে পারবেন এখােন। কাছেই রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি।












Click it and Unblock the Notifications