Travel: মহাভারতের সময় থেকে নাকি জ্বলছে প্রদীপ, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন সেই পৌরানির স্থান থেকে

বীরভূম মানেই সতীপীঠ। এটা সত্যি বীরভূম জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক সতীপীঠ। আবার বামাখ্যাপার আরাধ্য তারামায়ের মন্দির তারাপীঠও রয়েছে এই জেলাতেই। শুধু শক্তিপীঠ নয় এই বীরভূমে নাকি আজও জ্বলছে মহাভারতের সময়ের প্রদীপ।

বীরভূমের ময়ুরেশ্বর কোটাসুর গ্রামে রয়েছে সেই প্রদীপ। এই কোটাসুর গ্রামে রয়েছে মদনেশ্বর শিব মন্দির। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই বিশালাকার প্রদীপ। এই প্রদীপটি জ্বালাতে কয়েক লিটার তেল লাগে। গ্রামবাসী এবং মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন পঞ্চপাণ্ডব যখন কুন্তিকে নিয়ে অজ্ঞাতবাসে ছিলেন তখন এই প্রদীপটি তাঁরা জ্বালিয়েছিলেন।

Kotasur Village Birbhum

কোটাসুরের আরাধ্য মহাদেবকে এই প্রদীপটি তাঁরা উৎসর্গ করেছিলেন। েসই থেকে কোটাসুর গ্রামে মদনেশ্বর শিব মন্দিরে প্রদীপটি রয়েছে। প্রতিবছর দীপাবলির সময় এই প্রদীপটি জ্বালানো হয়। পাথরের তৈরি প্রদীপটি মন্দিরের চত্ত্বরেই সংরক্ষিত রয়েছে। তবে কত বছরের প্রাচীন এই প্রদীপটি তার এখনও তথ্য পাওয়া যায়নি।

শুধু এই প্রদীপটি নয় কোটাসুর গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। কোনও এক সময়ে নাকি একানে কোটেশ্বর রাজার রাজত্ব ছিল। সেই থেকেই কোটাসুর নামটি এসেছ। সেই রাজার আরাধ্য ছিলেন মদনেশ্বর শিব। আবার গ্রামের প্রবীণরা দাবি করেন মহাভারতের পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় এই কোটেশ্বরে এসে বসবাস করছিলেন। সেসময় ভীম বকাসুরকে বধ করেন। এই মদনেশ্বর শিব মন্দিরে নাকি রয়েছে বকাসুরের হাঁটু।

সপ্তাহান্তের ছুটিতে বীরভূমের এই ঐতিহাসিক স্থানে ঘুরে আসুন একটা দিন। এখানে থাকার ব্যবস্থা নেই ঠিকই তবে রামপুরহাট শহরে অনেক হোটেল রয়েছে। আবার তারাপীঠ বা শান্তিনিকেতন থেকেও একদিনের জন্য এই কোটাসুরে ঘুরে আসতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+