Travel: জানেন কি দেশের এই ৫ জায়গায় এখনও ভারতীয় পর্যটকদের প্রবেশািধকার নেই, কেবল মাত্র বিদেশিরাই যেতে পারেন
ভারতের কোনও জায়গা। আর সেখানে ভারতীয়দের প্রবেশাধিকার নেই বা ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। এমন কি সম্ভব? অবাক করার মতো প্রশ্ন হলেও এমন জায়গা সত্যিই এখনও রয়েছে ভারতে। তাও আবার একটা দুটো নয় পাঁচ পাঁচটা।
স্বাধীনতার ৭৬ বছর পরেও ভারতের এই ৫ জায়গায় ভারতীয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র বিদেশী পর্যটকরাই এখানে প্রবেশ করতে পারেন। তার জন্য প্রথমেই যেতে হবে গুজরাতে। প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতের আহমেদাবাদে খুবই পরিচিত নাম সুকুরা রয়কান রেস্তরাঁ। এখানে সুস্বাদু জনপ্রিয় সব জাপানি খাবার পাওয়া যায়। একমাত্র জাপানিদেরই এই রেস্তরাঁয় প্রবেশ করার অধিকার রয়েছে। যদিও এই রেস্তরাঁর মালিক কিন্তু একজন ভারতীয়। শোনা যায় একদল ভারতীয় এখানে এসে উত্তর পূর্বের খাবার খেয়েছিল তারপরেই ভারতীয়দের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

দ্বিতীয় জায়গাটি হল হিমাচল প্রদেশের কাসোলে ফ্রি কাসোল কাফে। শোনা যায় এই কাফেতে এসে একদল ভারতীয় পর্যটক নাকি এখানকার মহিলা মালিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তার পর থেকে কাসোলের এই কাফেতে ভারতীয় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
তৃতীয় জায়গাটি হল গোয়ার ফরেনার বিচ। শুধুমাত্র বিদেশিদের জন্য তৈরি গোয়ার সেই সংশের সমুদ্র সৈকত। ভারতীয় পর্যটক যতই ভিভিআইপি হোন না কেন কারোর প্রবেশাধিকার সেখানে নেই। কারণ হিসেবে জানানো হয়েছে। সেখানে বিদেশী পর্যটকরা তাঁদের নিজেদের দেশের সৈকতের মতোই ঘোরাফেরা করে। যেটা ভারতীয়দের সংস্কৃতির সঙ্গে মেলে না। এতে যাতে বিরোধ তৈরি না হয় সেকারণেই এই নিয়ম করা হয়েছে।
চতুর্থ জায়গাটি হল চেন্নাইয়ের রেড ললিপপ হোটেল। সেখানে কঠোর ভাবে ভারতীয় পর্যটকে নিষেধাজ্ঞা রয়েছে। কেবল মাত্র বিদেশের কোনও দেশের পাসপোর্ট থাকলে তবেই এখানে থাকার ঘর পাওয়া যায়। পঞ্চম স্থানটি হল বেঙ্গালুরুর ইউএনও-ইন হোটেল। এখানেও ভারতীয় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এখানে কেবল জাপানের পর্যটকদের প্রবেশের অনুমতি রয়েছে।












Click it and Unblock the Notifications