Travel: বছরের শুরুতেই ভ্রমণ পিপাসুদের জন্য জবর খবর! রাজস্থান সফরে বড় অফার? জেনে নিন বিস্তারিত

রাজস্থান বরাবরই পর্যটকদের পছন্দের জায়গা। দেশি-বিদেশি সব পর্যটকই ভিড় করেন এখানে। তবে গত কয়েক বছরে নাকি রাজস্থানে পর্যটকের সংখ্যা কমেেছ। হিমাচল প্রদেশ, কাশ্মীর, উত্তরাখণ্ড, গোয়া এবং সিকিমে পর্যটকদের আনাগোনা বেড়েছে।

পর্যটন মানচিত্রে ঢুকে পড়েছে উত্তর প্রদেশও। বারাণসী এবং প্রয়াগরাজ এবং অযোধ্যায় পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে রাজস্থানে পর্যটকের সংখ্যা কমেছে। তাই ফের নতুন করে রাজস্থান নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সেখানকার সরকার।

Rajasthan

সম্প্রতি নতুন সরকার হয়েছে রাজস্থানে। কংগ্রেস জমানা সরে বিজেপি সরকার গড়েছে। রাজস্থানে সরকার গড়ার পরেই বিজেপি পর্যটন নিেয় ভাবনাচিন্তা শুরু করেছে। আর নতুন সরকারে এসেই রাজস্থান পর্যটকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে বিজেপি সরকার। প্রথমেই পরিকল্পনা করা হয়েছে যে দেশের সবচেয়ে দামি ট্রেন প্যালেস অন হুইলের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পর্যটন খাতে আয় বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাজস্থান সরকার। রাজস্থানের পর্যটনমন্ত্রী বিশ্বেন্দ্র সিং ঘোষণা করেছেন, যাতে দেশের পর্যটকরা প্যালেস অন হুইলসে সফর করতে পারেন তার জন্য প্যালেস অ হুইলসের ভাড়া কমানো হবে। আগে যেখানে চার লক্ষ টাকা দিয়ে প্যালেস অন হুইলে এক জন পর্যটককে সফর করতে হতো। এখন সেই ভাড়ার পরিমাণ কমিয়ে দেড় লক্ষ টাকা করা হতে পারে বলে জানানো হয়েছে। কাজেই যাঁরা একটা সময়ে প্যালেস অন হুইলসে চড়ার স্বপ্ন দেখতেন। তাঁরা এখন অনায়াসেই সেই ট্রেনে চড়তে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+