কাশ্মীরের এই অজানা জায়গাগুলিতে বেড়াতে না গেলে অসম্পূর্ণ থাকবে 'ভূস্বর্গ' সফর

শিকারা-কাওয়ার রাজ্য কাশ্মীরের বেশ কিছু পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশনেতো অনেকেই গিয়েছেন। তবে সেই সমস্ত জায়গা ছাড়াও কাশ্মীরের প্রকৃতি সযত্নে লালন করছে আরও বেশ কিছু অচেনা অজানা জায়গাকে।

লাদাখ থেকে গুলমার্গ , শ্রীনগর থেকে সোনমার্গ, কোথাও সাদা চাদর আগলে রেখেছে , কোথাও বা সবুজে ঢেকে গিয়েছে উপত্যাকার অংশ। শিকারা-কাওয়ার রাজ্য কাশ্মীরের বেশ কিছু পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশনেতো অনেকেই গিয়েছেন। তবে সেই সমস্ত জায়গা ছাড়াও কাশ্মীরের প্রকৃতি সযত্নে লালন করছে আরও বেশ কিছু অচেনা অজানা জায়গাকে। রইল সেই সমস্ত জায়গার খোঁজ।

মার্তণ্ড মন্দির

মার্তণ্ড মন্দির

শাহিদ কাপুর অভিনীত 'হয়দর' ছবিতে একটি বিখ্যাত গান 'বিসমিল'-এর দৃশ্য শ্যুটিং হয় মার্তণ্ড মন্দিরে। কাশ্মীরের এই হিন্দু মন্দিরটি মূলত, সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা। শ্রীনগর থেকে ৬৪ কিলোমিটার দূরে তা অবস্থিত। ৮ম শতাব্দীতে কারকোটা বংশের রাজারা এই মন্দির তৈরি করেন। এই মন্দিরে ইওরোপীয় দেশেগুলির আর্কিটেকচার ধরা পড়ে। যা সচারচর ভারতের কোনও মন্দিরে সেভাবে দেখতে পাওয়া যায় না।

নুব্রা উপত্যকা

নুব্রা উপত্যকা

লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত কাশ্মীরের নুব্রা উপত্যকা। এই উপত্যকাকে শীতকালে চাঁদের ভূমির মতো দেখতে লাগে বলে এখানকার স্থানীয়রা বলে থাকেন। এখানে দিক্সিত মনাস্ট্রি , বালির চূড়া ইয়ারাব সো লেক যেমন দেখার আছে, তেমনই এখানে আমন্ড, ফলের বাগানও রয়েছে দেখার মতো।

কোকেরনাগ

কোকেরনাগ

অনন্তনাগের কোকেরনাগ একটি ছোট শহর। এখানের বটানিকাল গার্ডেন যেমন একটি দ্রষ্টব্য জায়গা। তেমনই এই এলাকার পাহাড়ি নদীর মাছ খুবই বিখ্যাত। আশেপাশে বহু জায়গার হোটেলে এই মাছ রান্না করে খাবার পরিবেশন করা হয়।

ছটপল

ছটপল

শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত ছটপল । কাশ্মীরের সবুজকে চোখ মেলে দেকতে গেলে অবশ্যই যেতে হবে ছটপলে। এখানের ওয়ালনাট আর আপেল বাগান দেখার মতো।

দুধপতরি

দুধপতরি

শ্রীনগর থেকে ৪২ কিলোমিটার দূরে দুধপাতরি এলাকা। এই এলাকাকে দুগদ্ধ উপত্যকা বলা হয় কাশ্মীরের। এখানে প্রচুর ভেড়ার খামার রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+