(ছবি) দেখে নিন ভারতের কোথায় তুলবেন পারফেক্ট 'সেলফি'
স্মার্টফোনের যুগে এখন সেলফি তোলা আট থেকে আশির অন্যতম 'অবসেশন'।
বিখ্যাত কোনও সেলেবস হোন বা আমজনতা, দেশের প্রধানমন্ত্রী হোক বা যে কেউ, সবাই যখন তখন সেলফি তুলছেন আর নিমেষে চালান করে দিচ্ছেন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্র্যামের মতো স্যোশাল নেটওয়ার্কিং সাইটে।
অর্থাৎ এককথায় সেলফি তোলা আজকের দিনে প্রায় জলভাত। কেউ না কেউ কোথাও না কোথাও সেলফি তুলে চলেছেন। এহেন সেলফি অবসেশনকে সবচেয়ে ভালো রূপ দেওয়া যায় কোথাও ঘুরতে গেলে। ছোটখাটো ঘোরা তো রয়েইছে, বড় ট্রিপেও সুদৃশ্য সেলফি চেনা মহলে বেশ জনপ্রিয়তা পায়।
নিচের স্লাইডগুলিতে দেখে নিন ভারতের এমন কয়েকটি জায়গার ছবি যেখানে দাঁড়িয়ে সেলফি তুললে লোকজনদের প্রশংসা শুনতে শুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, তাও তা থামার লক্ষণ নেবে না।

আতিরাপল্লী জলপ্রপাত, কেরল
ছবিটা দেখেই বুঝতে পারছেন সেলফি তো ভালো হবেই তবে আরও ভালো হবে ওখানে দাঁড়িয়ে সেটা ক্যামেরাবন্দি করা।

ডাল লেক, জম্মু ও কাশ্মীর
পড়ন্ত বিকেলে ডাল লেকে শিকারায় চেপে তোলা সেলফি আপনার জীবনের অন্যতম সেরা সম্পদ হতে পারে।

গেটওয়ে অব ইন্ডিয়া, মুম্বই
দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের নানা জায়গাই বেশ আকর্ষণীয়। সেখানে একটা সেলফি আপনি তুলতেই পারেন।

হ্যাভলক, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
প্রতিবছর বহু মানুষ আন্দামানে বেড়াতে আসেন। এখানকার সমুদ্র সৈকতগুলি একে অপরকে টেক্কা দেয়। হ্য়াভলক তার মধ্যে অন্যতম সুন্দর।

বিবেকানন্দ রক মেমোরিয়াল. কন্যাকুমারী
ভারতের একেবারে দক্ষিণপ্রান্তে অবস্থিত এই সৌধটি দেখতে ফি বছর দেশ-বিদেশের বহু পর্যটক ভিড় জমান।

কচ্ছের রন, গুজরাত
থর মরুভূমির মাঝে নুনের মরুভূমি। কচ্ছের রন সেলফি তোলার আদর্শ জায়গা।

পাগং লেক, লাদাখ
লে থেকে ৫ ঘণ্টার দূরত্বে এই লেকটি অবস্থিত। আকাশের নীল রং যেন জলে মিলেমিশে একাকার।

তাজ মহল, আগ্রা
তাজমহলের থেকে ভালো সেলফি তোলার জায়গা ভূ-ভারতে আর রয়েছে বলে মনে হয় না।

ভিক্টোরিয়া মেমোরিয়াল
রানি ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটি আজও কলকাতার সেরা আকর্ষণ। চারিদিকে সাজানো বাগান আর লেকের সঙ্গে সাদা মার্বেলের ঝকঝকে ইমারত। এর সামনে সেলফিতে আপনাকে আরও আকর্ষীয় লাগবে।

বারালাচা
বরফ কেটে পাহাড়ি রাস্তায় এগোতে হবে আপনাকে। মাঝে ফাঁক বুঝে তুলে নিতেই পারেন সেলফি।

ত্রিউন্দ
বরফে মোড়া পাহাড় আপনাকে মোহিত করে দেবে। এখানে সেলফি একেবারে পারফেক্ট হবে।

হাওয়া মহল, জয়পুর
জয়পুরের হাওয়ামহল স্থাপত্যকলার অন্যতম সেরা নিদর্শন। রেড স্টোনের তৈরি এই স্থাপত্যের সামনে সেলফি তোলা সবসময়ই আকর্ষণীয়।












Click it and Unblock the Notifications