Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিদেশ ভ্রমণে ভারতীয় পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে ১০ টি দেশ, এগিয়ে রয়েছে কোনগুলি? জানুন

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের পছন্দের মধ্যে এখন বড় বদল দেখা যাচ্ছে। পরিচিত গন্তব্যের বাইরে গিয়ে নতুন এবং আলাদা জায়গা ঘুরে দেখার আগ্রহ বাড়ছে পর্যটকদের। চলতি বছরেই দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, জাপান ও থাইল্যান্ডের মতো দেশে ভারতীয় পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। তবে সমস্তটা মিলিয়ে এখনও জনপ্রিয় কিছু পুরনো গন্তব্যগুলিই বিদেশ যাত্রার সংখ্যায় এগিয়ে রয়েছে। যেমন:

সংযুক্ত আরব আমিরাত (UAE): ভারতীয় পর্যটকদের কাছে বিদেশ ভ্রমণের প্রথম পছন্দ কিন্তু এখনও সংযুক্ত আরব আমিরাত (UAE)। পর্যটন, ব্যবসা ও নিজেদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে বিপুল সংখ্যক ভারতীয় সেখানে যাচ্ছেন। পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৭৭ লক্ষ ৮০ হাজার ভারতীয় সংযুক্ত আরব আমিরাত (UAE) সফর করেছেন।

সৌদি আরব (Saudi Arabia): বিদেশ যাত্রার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব (Saudi Arabia)। পর্যটন, ব্যবসা, নিজেদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা ও ধর্মীয় সফরের কারণে সেখানে ভারতীয়দের যাতায়াত ব্যাপক পরিমানে রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৩৪ লক্ষের বেশি ভারতীয় সৌদি আরব (Saudi Arabia) গিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র (United States): বিদেশ যাত্রার তালিকায় একদম তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। ছুটি কাটানো, পড়াশোনা ও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর জন্য ভারতীয়দের কাছে এই দেশ এখনও খুবই জনপ্রিয় হয়ে রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী পরিসংখ্যান বলছে যে, ২০২৪ সালে প্রায় ২১ লক্ষের বেশি ভারতীয় নাগরিক আমেরিকা সফর করেছেন।

থাইল্যান্ড (Thailand): ভ্রমণ এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের জন্য থাইল্যান্ড বরাবরের জন্যই ভারতীয়দের পছন্দের তালিকায় রয়েছে। বৌদ্ধ সংস্কৃতি এবং পর্যটন সুবিধার টানে সেখানে প্রায় ১৯ লক্ষ ভারতীয় পর্যটক গিয়েছেন।

সিঙ্গাপুর (Singapore): ভালো যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবার নিয়ে ঘোরার সুযোগ ভালো থাকার জন্য সিঙ্গাপুরেও ভারতীয় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।

যুক্তরাজ্য (UK): পর্যটন, ব্যবসা এবং প্রবাসী ভারতীয়দের কারণে ব্রিটেন এখনও ভারতীয় ভ্রমণকারীদের জন্য অন্যতম গন্তব্য হয়ে রয়েছে।

কাতার (Qatar): ব্যবসা, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং ট্রানজিট পর্যটনের কারণে কাতারেও ভারতীয় পর্যটকদের সংখ্যা ভালো পরিমানে বেড়েছে। দোহা বিমানবন্দরের আন্তর্জাতিক সংযোগ ও সহজ প্রবেশ নীতিও এর একটি বড় কারণ।

কানাডা (Canada): ছুটি কাটানোর জন্য এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য কানাডাও ভারতীয় পর্যটকদের সংখ্যা ভালো পরিমানে বেড়েছে।

ওমান (Oman): ওমান ভারতের কাছাকাছি হওয়া এবং সহজ ভিসা ব্যবস্থা ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দেশটি ভারতীয় পর্যটকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে।

মালয়েশিয়া (Malaysia): স্বল্প খরচে ভ্রমণ, সহজ প্রবেশ নিয়ম, নানা ধরনের দর্শনীয় স্থান এবং ভালো বিমান যোগাযোগের জন্য মালয়েশিয়াও ভারতীয় পরিবার ও পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে আছে।

সমস্তটা মিলিয়ে, নতুন দেশ ঘোরার আগ্রহ যতই বাড়ুক না কেন, ভারতীয় পর্যটকদের বিদেশ সফরে পুরনো পরিচিত গন্তব্যগুলির দাপট এখনও বজায় আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+