Todey Tangta: ভুটান সীমান্তে অ্যাডভেঞ্জার ক্যাম্পিং, গ্ল্যাম্পিং ডোমে থাকার সুযোগ হাতছাড়া করবেন না

সাদা মাঠা বেড়ানোর জায়গা অনেকেই পছন্দ করেন না। একটু অ্যাডভেঞ্জার তাঁদের সবসময় প্রয়োজন। এরকমই অ্যাডভেঞ্চার ট্যুরিজিম যাঁরা পছন্দ করেন তাঁদের জন্য অপেক্ষা করছে তোদে। একেবারে অফবিট একটা জায়গা। ভারত-ভুটান সীমান্তে রয়েছে জায়গাটি।

এটির অবস্থা এতোটাই ভাল যে সেখানে গেলে মন ভালো হয়ে যাবে। দার্জিলিংয়ের মতো এখানেও গ্ল্যাম্পিং ডোমের মতো তাঁবু রয়েছে। কাজেই থাকার জায়গাটাএও বেশ নতুনত্বের। যাঁকে বলে হাইটেক তাঁবু। থাইল্যান্ড, ব্যাঙ্কক, আমেরিকার মতো জায়গায় এর জনপ্রিয়তা রয়েছে। ভারতে মানালি-নৈনিতালে তৈরি হয়েছে এরকম কয়েকটি তাঁবু।

bhutan

এবার একেবারে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। দার্জিলিংয়ে তো রয়েইছে। এবার ডুয়ার্সেও তৈরি হয়েছে। অনেকেই জানেন না এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজিমের কথা। পাশেই ভুটান পাহাড় তার গায়েই তৈরি হয়েছে এই ডোমগুলি। একেবারে অদ্ভুত সুন্দর জায়গা এটি। তবে একটু বেশি খরচ করতে হবে। যাঁরা অ্যাডভেঞ্চার প্রিয় তাঁদের কাছে সেটা কখনওই বড় বিষয় হয়ে দাঁড়ায় না।

রাতে দেশি চিকেনের মাংস আর ক্যাম্প ফায়ার। চাইলে চিকেন রোস্টও তৈরি করে নিতে পারেন। ভাগ্য ভাল থাকলে পাশের জঙ্গল থেকে হাতির ডাক শোনা যায়। সেপ্টেম্বর মাসের শেষ থেকে টানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে বেড়ানো যায়। যাকে বলে সেরা সময়। অসাধারণ এখানকার প্রাকৃতিক শোভা তাতে কোনো সন্দেহ নেই।

bhutan

বর্ষায় ভুটান পাহাড় আরও মোহময় হয়ে ওঠে। এনজেপি স্টেশন থেকে গাড়ি বুক করে অথবা মাল স্টেশন বা নিউ মাল স্টেশন থেকে গাড়িতে এখানে চলে আসা যায়। যাঁরা ডুয়ার্স মানেই জঙ্গল বলে জানেন তাঁেদর কাছে এটা একেবারেই অন্যরকমের একটা জায়গা। কাছাকাছি বনবস্তিও রয়েছে। রয়েছে চা বাগানও। একেবারে অন্যরকম ডুয়ার্সে দেখতে চাইলে চলে আসুন এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+