রাম-সীতার মূর্তির উপরে রয়েছে সরস্বতীর ছবি, রামচরিতমানসের ইতিহাস জড়িয়ে রয়েছে কলকাতার কাছে এই রাম মন্দিরে
আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। গোটা দেশ এতোদিন ধরে এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিল। যাঁরা সেখানে যেতে পারেননি তাঁরা ঘরে অথবা কাছের কোনও রাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। জানেন কি কলকাতার কাছেই রয়েছে এক রাম মন্দির যাকে ঘিরে রয়েছে একাধিক কাহিনী।
হাওড়ার রামরাজাতলার নাম সকলেই জানেন। কিন্তু জানেন কি কেন এই জায়গাটিকে রামরাজাতলা বলা হয়ে থাকে। এখানে কারণ সেই রাম মন্দির। অযোধ্যারাম চৌধুরি নামে স্থানীয় এক জমিদার ছিলেন রাম ভক্ত। তিনি স্বাপ্নাদেশ পেয়েছিলেন মন্দিরটি তৈরি করার জন্য। রাম মন্দির হলেও এখােন সীতা, কৃষ্ণ এবং শিবের মূর্তিও রয়েছে।

এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল রামসীতার ছবির উপরে রয়েছে সরস্বতী মায়ের মূর্তি। সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়ে থাকে। আশ্চর্যের কথা তিনি বিদ্যার দেবী-জ্ঞানের দেবী হলেও দেশের খুব কম জায়গাতেই তাঁর আলাদা করে মন্দির রয়েছে। এই রামরাজা তলার সঙ্গে আবার তুলসীদাসের ইতিহাসও জড়িেয় রয়েছে। শোনা যায় রামভক্ত তুলসীদাসের শিষ্য রামদাস মন্দিরটি তৈরি করেছিলেন। তুলসীদাসের লেখা রামচরিত মানস পড়ে প্রভাবিত হয়েছিলেন রামদাস। তারপরেই তিনি মন্দিরটি তৈরি করেন।
কলকাতা থেকে খুব কম সময়েই এখানে পৌঁছনো যায়। এসপ্ল্যানেড থেকে অেক বাস ছাড়ে হাওড়ার রামরাজাতলা পর্যন্ত। আবার ট্রেনেও আসা যায়। হাওড়া থেকে রামরাজাতলা স্টেশনে নামলেই সেখানে পৌঁছে যাওয়া যায়। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় খুলে যায় মন্দিরের দরজা। খোলা থাকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। তবে এই মন্দিরে প্রবেশের জন্য পোশাক বিধি রয়েছে। স্কার্ট, হাফপ্যান্ট, স্লিভলেস পোশাক পরে এই মন্দিরে প্রবেশ করা যাবে না।












Click it and Unblock the Notifications