(ছবি) ভারতের সবচেয়ে রূপসী জলপ্রপাত 'আথিরাপল্লি'

আথিরাপল্লি জলপ্রপাতের নাম শুনলেই সকলের চোখে ভাসে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের 'গুরু' সিনেমার সেই বিখ্যাত গান 'বরসো রে মেঘা'-র তালে তালে নাচ। গানের তালে ঐর্শ্বর্য যেমন মোহময়ী ছিলেন, তেমনই অপূর্ব সুন্দর ছিল তাঁর ব্যাকগ্রাউন্ডে অঝোর ধারায় নেমে আসার জলপ্রপাত। [ভারতে এমন আজব সংগ্রহশালা রয়েছে আপনি জানতেন?]

সেই গানের সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কাছে আথিরাপল্লি জলপ্রপাতের জনপ্রিয়তা বাড়লেও দক্ষিণ ভারতের মানুষের কাছে বরাবরই অন্যতম দর্শনীয় স্থান এই জায়গাটি। এই জায়গা সম্পর্কে নানা তথ্য রয়েছে যা অনেকের কাছে অজানা। একনজরে দেখে নেওয়া যাক সেই তথ্যগুলি। [হিমাচলের এই গ্রামগুলি স্বর্গের মতো সুন্দর]

চালাকুড়ি নদী

চালাকুড়ি নদী

কেরলের থিসার জেলার চালাকুড়ি তালুকে শুধু এই নদীর উৎপত্তি হয়েছে তাই নয়, চালাকুড়ি নদীও এই জলপ্রপাতের জল থেকেই সৃষ্ট। আন্নামালাই পর্বত থেকে নেমে এসে এটি অন্যতম বড় নদী হয়ে উঠেছে। [বিস্ময়কর 'রামসেতু' নিয়ে অদ্ভুত কয়েকটি তথ্য]

কেরলের সবচেয়ে বড় জলপ্রপাত

কেরলের সবচেয়ে বড় জলপ্রপাত

অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত আথিরাপল্লি জলপ্রপাত। মার্কিন যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের সঙ্গে এর তুলনা হয়। এটিকে ভারতের নায়াগ্রাও বলা হয়ে থাকে। একইসঙ্গে এটি কেরলের সবচেয়ে বড় জলপ্রপাতও। [লাদাখে গেলে এই জায়গাগুলিতে যেতেই হবে]

ভাঝাচল জীববৈচিত্র

ভাঝাচল জীববৈচিত্র

আথিরাপল্লি জলপ্রপাতকে ঘিরে গড়ে ওঠা সবুজের সমারোহ জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে তাই নয়, এটির জীববৈচিত্রও বৃদ্ধি করেছে। এই এলাকায় শুধু নানা ধরনের উদ্ভিদই নয়, হতি, বাইসন, বাঘ, চিতা ও অন্যান্য জন্তুর বাস রয়েছে। [ভারতের সেরা 'রোমান্টিক স্পট']

ভাঝাচল জলপ্রপাত

ভাঝাচল জলপ্রপাত

চালাকুড়ি নদীর শাখা বেরিয়ে ভাঝাচুল জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। আথিরাপল্লি জলপ্রপাত বাদে এই জলপ্রপাতটিও স্থানীয়দের কাছে অন্যতম অফবিট ডেস্টিনেশন।

ইকো-ট্যুরিজম স্পট

ইকো-ট্যুরিজম স্পট

আথিরাপল্লি এলাকাটি জঙ্গল সাফারির জন্য বিখ্যাত। এখানকার বিচিত্র ধরনের পশুপাখির বাস এলাকাটিকে অন্য রূপ এনে দিয়েছে। এই ভাঝাচুল জলপ্রপাত ছাড়াও থামবুরমুঝি জলাধার ও সঙ্গে আথিরাপল্লি জলপ্রপাতের শোভা, সবমিলিয়ে দেশের অন্যতম সেরা ইকো-ট্যুরিজম স্পট এটি।

পছন্দের শ্যুটিং লোকেশন

পছন্দের শ্যুটিং লোকেশন

এই জলপ্রপাতের নিচে বহু ছবির শ্যুটিং হয়েছে। বলিউড ছাড়াও দক্ষিণী ছবির ক্ষেত্রে অন্যতম সেরা শ্যুটিং স্পট এটি। বলিউডের গুরু, দিল সে, খুশি, ইয়ারিয়া ছবির শ্যুটিং যেমন এখানে হয়েছে, তেমনই দক্ষিণী ছবি পুন্নাগাই মান্নান, পাইয়া, হ্যাপির মতো সিনেমার নানা দৃশ্যেও এর লোকেশন ব্যবহার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+